শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম
পুরুষদের জন্য ‘গর্ভনিরোধক’ আবিষ্কার করলেন বিজ্ঞানীরা নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ গঠন, চেম্বার সভাপতির প্রশংসা সংসদ গ্যালারিতে শিক্ষার্থী-শিক্ষকের জন্য ১৫০ আসন বরাদ্দ: শিক্ষা মন্ত্রণালয় জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের ৪৪তম অধিবেশন শুরু এপস্টেইনের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন মেলানিয়া ট্রাম্প লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয় : ইরান সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু ‘বিএনপির ভেতর রাজাকার নেই, সব জামায়াতে’ মির্জা ফখরুলের নামে ফটোকার্ডের বিষয়ে যা জানা গেল বিরোধী দল কি শিক্ষার্থীদের হত্যা করে লাশের রাজনীতি করতে চায়: রাশেদ খাঁন দেশের অর্থনীতিকে অগ্রসর, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: অর্থমন্ত্রী

টেস্ট ভালো বুঝে এমন কোচের খোঁজে বিসিবি

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২
  • ৯৬ Time View

স্পোর্টস ডেস্ক : ক্রিকেট খেলুড়ে একটি দলের মানদণ্ড হিসেবে বিবেচ্য হলো টেস্ট। টেস্ট হলো ক্রিকেটে আদি এবং অভিজাত ফরম্যাট। অথচ প্রায় দুই যুগ ধরে টেস্ট ম্যাচ খেলেও লঙ্গার ভার্সনের এই ফর‌ম্যাটটা সেভাবে রপ্ত করতে পারেনি টাইগাররা। যে কারণে টেস্ট খেলা  বুঝে এমন একজন কোচের সন্ধানে রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

তিনি বলেন, আমাদের একজন কোচ দরকার, যিনি টেস্ট ক্রিকেটের জন্য ভালো। ওয়ানডেতে আমরা ভালোই করছি। আগামী বছর ওয়ানডে বিশ্বকাপ আছে। সেটার দিকেও আমার নজর দিতে হবে। পাশাপাশি আমরা চাই, টেস্ট দলের টিম ম্যানেজমেন্টে যারা থাকবেন তারা যেন প্রভাব রাখতে পারেন। আমাদের এ ধরনের কোচ দরকার। আমার মনে হয় শিগগিরই আপনারা কিছু পরিবর্তন দেখতে পাবেন। দেখা যাক, চেষ্টা করছি আমরা। 

টেস্টে দলকে সামনে এগিয়ে নিতে কোচিংয়ে পরিবর্তন জরুরি জানিয়ে বিসিবি পরিচালক জালাল ইউনুস বলেন, আমরা অবশ্যই চাইব একটা শক্তিশালী দল। মানসম্পন্ন ক্রিকেট খেলতে হবে, তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলতে হবে। এমন নয় যে, আমরা টেস্ট খেলছি স্রেফ খেলার জন্য। নিচের র‌্যাঙ্কের দলের সঙ্গে জিতে খুশি হচ্ছি, আনন্দ করছি, এমন নয়। আজ যেমন ভারতের সঙ্গে, ইট ওয়াজ ভেরি ক্লোজ।

তিনি আরও বলেন, যত কিছুই বলুন, ভারতের সঙ্গে জেতা কঠিন। এখানে আমরা অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের সঙ্গে জিতেছি। কিন্তু ভারত এই কন্ডিশন খুব ভালো জানে। ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার সাথে তুলনা করলে ভারতের সঙ্গে পারা কঠিন। তবে জয়ের কাছে এসে গিয়েছিলাম। জিতেও যেতে পারতাম। টেস্টেও আমরা ভালো করার সর্বাত্মক চেষ্টা করছি। 

তিন সংস্করণেই বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। গত আগস্টে টি-টোয়েন্টি দলের টেকনিক্যাল কনসালটেন্ট করে আনা হয় শ্রীধরন শ্রীরামকে। টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত তার চুক্তি ছিল। সামনেও তাকে টি-টোয়েন্টির জন্য আবার আনা হতে পারে। 

 

 

কিউএনবি/আয়শা/২৫ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit