রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে মোটর চালক দলের ফুলেল শুভেচ্ছা চৌগাছায় সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত আহত -২ বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হওয়ায় নাজীম উদ্দীন আলমকে মোটর চালক দলের ফুলেল শুভেচ্ছা পেনাল্টি পেলে কী হয়ে যায় আর্জেন্টিনার? জার্মানির গণতন্ত্র আবারও চ্যালেঞ্জের মুখে পড়েছে: প্রেসিডেন্ট স্টাইনমায়ার ইরান পরমাণু অস্ত্র তৈরির পরিকল্পনা প্রায় ছেড়েই দিয়েছে: ট্রাম্প কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? হুতিদের ৯৭ অবস্থানে হামলার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর এআই চীন-যুক্তরাষ্ট্র যুদ্ধ প্রায় বাঁধিয়ে দিয়েছিল, বিশ্লেষকদের সতর্কতা

বিএনপি নেতাদের ওপর পরিকল্পিতভাবে হামলা হচ্ছে, দাবি বুলুর

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২
  • ১১৩ Time View

ডেস্ক নিউজ : ‘বিএনপির জনপ্রিয় নেতাদের ওপর পরিকল্পিতভাবে হামলা করা হচ্ছে’ বলে দাবি করেছেন দলটির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। রোববার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে এক প্রতিবাদ সভায় তিনি এ দাবি করেন। বুলু বলেন, সরকার সম্পূর্ণ গায়ের জোরে ক্ষমতায় থেকে দমন-পীড়ন চালিয়ে যাচ্ছে। কিন্তু এবার জনগণ জেগে উঠেছে। তাদের শেষ রক্ষা হবে না। 

২০১৮ সালের ২৫ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার সময় কেরানীগঞ্জে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের ওপর হামলার প্রতিবাদে এই সভার আয়োজন করে ‘তারুণ্যের কণ্ঠস্বর’ নামক একটি সংগঠন। সংগঠনের আহ্বায়ক মহীউদ্দীন ইসলাম সজিবের সভাপতিত্বে ও সদস্য সচিব কে জি সেলিমের পরিচালনায় এতে আরও বক্তব্য দেন- বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ফরিদপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান মাশুক, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী প্রমুখ। 

বরকত উল্লাহ বুলু বলেন, বিএনপির জনপ্রিয় নেতাদের ওপর হামলা পরিকল্পিতভাবে করা হচ্ছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের ওপর হামলা, ১৭ সেপ্টেম্বর আমার ওপর কুমিল্লায় হামলা সেটাই প্রমাণ করে। ২০১৮ সালের ৩০ ডিসেম্বরের নির্বাচন প্রসঙ্গ টেনে বুলু বলেন, আওয়ামী লীগের কাউন্সিল থেকে একটা রায় এসেছে, তা হচ্ছে যারা ভোট চুরি করে তাদেরকে দেশের জনগণ পছন্দ করে না। এই কাউন্সিল থেকে একটা সত্য ঘটনা বাংলাদেশের মানুষের সামনে নিয়ে এসেছে। 

এ সময় শেখ হাসিনার পরে আওয়ামী লীগের নেতৃত্ব কে দেবে সেই প্রশ্ন করেন বিএনপির এই ভাইস চেয়ারম্যান। আবদুল আউয়াল মিন্টু বলেন, ‘বাংলাদেশ শুধুমাত্র ভোট চোর না, বাংলাদেশ দুর্বৃত্ত-ডাকাতের কবলে পড়েছে। এই ধরনের সরকার যদি কোনো দেশে থাকে, যারা স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করে, স্বজনপ্রীতি করে, দুর্নীতিকে নীতিতে পরিণত করে, মানুষের অধিকার হরণ করে তখন ওই দেশের মানুষের ইমানি দায়িত্ব সরকারকে দেশ থেকে বের করে দেওয়া। এখন আমরা সেই ইমানি দায়িত্ব পালন করছি।’

 

 

কিউএনবি/আয়শা/২৫ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit