রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনাম
টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন লোহিত সাগর থেকে সৌদি আরব, হুথিদের উত্থান যেভাবে দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

দেশে বুস্টার ডোজের আওতায় ৬ কোটির অধিক মানুষ

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২
  • ১২২ Time View

স্বাস্থ্য ডেস্ক : দেশে এখন পর্যন্ত ৬ কোটি ৪৮ লাখ ৯০ হাজার ৭৭০ জন করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধী টিকার বুস্টার ডোজ পেয়েছেন। 

রবিবার (২৫ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন শাখার (এমআইএস) পরিচালক ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. মো. শাহাদাত হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। 

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় বুস্টার ডোজ পেয়েছেন ৩২ হাজার ৬১৮ জন। আর দ্বিতীয় বুস্টার ডোজ দেওয়া হয়েছে ১৮ হাজার ৯৩১ জনকে। একই সময়ে দেশে প্রথম ডোজ পেয়েছেন ২২ হাজার ৭৮৩ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৮ হাজার ৮৫৭ জন এবং বুস্টার ডোজ দেওয়া হয়েছে ৩২ হাজার ৬১৮ জনকে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এখন পর্যন্ত টিকার প্রথম ডোজ পেয়েছেন ১৪ কোটি ৯৩ লাখ ৭৫ হাজার ৫৭১ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ১২ কোটি ৬৭ লাখ ১৪ হাজার ৩৬৩ জন। এ সময়ে টিকার বুস্টার (তৃতীয়) ডোজ পেয়েছেন ৬ কোটি ৪৮ লাখ ৯০ হাজার ৭৭০ জন।

কিউএনবি/অনিমা/২৫ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১২:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit