মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে ‌‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনানুগ ব্যবস্থা: তথ্য উপদেষ্টা ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে সন্তান ফিরে পেলেন কিশোরী মা সিল্কসিটি ট্রেন লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ যোগাযোগ বন্ধ ‎লালমনিরহাটে সালিশের পর যুবকের মৃত্যু: হত্যা দাবি করে মানববন্ধন, এজাহারে বিষপানের উল্লেখ নিয়ে প্রশ্ন ইংলিশ চ্যানেলে নৌকায় আগুন, ১৫৭ অভিবাসীকে জীবিত উদ্ধার দিনাজপুর জেলা রেজিস্ট্রি কার্যালয় এক বছরে রেকর্ড ১৮৫ কোটি টাকার রাজস্ব আদায়॥ ফুলবাড়ী হাসপাতালে ডায়াবেটিসের ওষুধ সংকট, বিপাকে নিম্ন আয়ের রোগীরা॥ চট্টগ্রাম বন্দর চ্যানেলে আটকে পড়া কনটেইনারবাহী জাহাজ অবশেষে উদ্ধার

ইনজুরির মধ্যেই শুভ কাজ সেরে ফেললেন হারিস রউফ

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২
  • ১৩১ Time View

স্পোর্টস ডেস্ক : ঘরের মাটিতে আগামী ২৬ ডিসেম্বর শুরু হতে যাচ্ছে নিউজিল্যান্ড সিরিজ। কিন্তু ইনজুরির কারণে পাকিস্তানের স্কোয়াডে জায়গা হয়নি তারকা পেসার হারিস রউফের। এই সময়েই শুভকাজটা সেরে ফেললেন ২৯ বছর বয়সী ডানহাতি এ পাক পেসার।

শনিবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে জাঁকজমকপূর্ণ এক আয়োজনের মাধ্যমে রউফের বিয়ের অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন পাকিস্তানি পেসারের সতীর্থ ও বন্ধুরা।খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউনের।

হারিসের স্ত্রী তারই এক সময়ের সহপাঠী মুনজা মাসুদ মালিক। তিনি ইসলামাবাদ-ভিত্তিক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও মডেল। তাদের দুজনের সহপাঠী হিসেবে পরিচয় হয়েছিল, অতঃপর বিয়েতে পরিণয়।

২০২০ সালে লাহোরে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টিতে অভিষেক হয় তার। পাকিস্তানের হয়ে একটি টেস্ট, ১৫ ওয়ানডে এবং ৫৭টি টি-টোয়েন্টি খেলেছেন। বর্তমানে দলের পেস আক্রমণের অন্যতম সেরা অস্ত্র তিনি।

কিউএনবি/অনিমা/২৫ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ১১:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit