সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
৮৬ রানের লক্ষ্য দিয়েও চ্যাম্পিয়ন, টি-টোয়েন্টিতে ইতিহাস রাষ্ট্রের আইন কর্মকর্তা নিয়োগে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে আদালত প্রাঙ্গণে আইনজীবীদের বিক্ষোভ সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদোর বিয়ের কার্ড, দাওয়াত পেয়েছিলেন মেসি? ‎সুস্থ সাংস্কৃতিক চর্চাই গড়বে মেধাবী ও মূল্যবোধসম্পন্ন প্রজন্ম—–লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু ইরানে হামলার বিষয়ে ট্রাম্পকে সতর্ক করেছেন সৌদি যুবরাজ যুদ্ধবিরতি নাকি প্রতারণার ছক— ট্রাম্প আসলে কী চান? সাবেক এমপি তুহিনসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা চলতি মাসে দেশজুড়ে টানা বৃষ্টি ও বন্যার আভাস তিন দিনের মধ্যে বন্যার আশঙ্কা, প্লাবিত হতে পারে যেসব জেলা আগুনে আর ঘি ঢালবেন না: হৃতিককে কেন বললেন কঙ্গনা

ছাত্রনেতা ফারুককে স্মরণ করলো ব্রাহ্মণবড়িয়া ছাত্র মৈত্রী

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২
  • ২৪২ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : বাংলাদেশ ছাত্র মৈত্রী’র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ-সভাপতি শহীদ ফারুকুজ্জামান ফারুক এর ৩২ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে শনিবার বাংলাদেশ ছাত্র মৈত্রী ব্রাহ্মণবাড়িয়া জেলা ও বাংলাদেশ যুব মৈত্রী ব্রাহ্মণবাড়িয়ার নেতৃবৃন্দ শহীদ ফারুকের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। পরে নেতৃবৃন্দ শহীদ ফারুকের বাসভবনে তাঁর মায়ের সঙ্গে দেখা করেন।

এ সময়  বাংলাদেশ যুব মৈত্রী ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির যুগ্ম আহবায়ক (১) কাজী তানভীর মাহমুদ শিপন,  ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্র মৈত্রীর  সভাপতি ফাহিম মুনতাসির, সাধারণ সম্পাদক সানিউর রহমান এবং জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক জুবায়েদ আহমেদ প্রমুখ ‍উপস্থিত ছিলেন। পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন উপস্থিত নেতৃবৃন্দ। শহীদ ফারুকুজ্জামান ফারুক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়ে ছাত্র মৈত্রী’র রাজনীতির সাথে জড়িয়ে পড়েন।

১৯৯০ সালের ২২ ডিসেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক-কর্মচারী-কর্মকর্তার সম্মিলিত উদ্যোগে স্বৈরাচার পতন উপলক্ষে আনন্দ মিছিল করে সেই মিছিলে বিশৃঙ্খলা সৃষ্টি করার উদ্দেশ্যে প্রকাশ্যে ও পরিকল্পিত ভাবে শিক্ষিকাদের শারীরিক ভাবে লাঞ্ছিত করতে শুরু করে জামাত শিবিরের সন্ত্রাসী বাহিনীর সদস্যরা। এর বিরুদ্ধে
মেধাবী সৃজনশীল ছাত্রনেতা ফারুক তাৎক্ষণিক প্রতিরোধ গড়ে তুললে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে জামাত শিবিরের সন্ত্রাসীরা। গুরুতর আহত অবস্থায় দুইদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে ২৪ ডিসেম্বর মৃত্যুকে আলিঙ্গন করেন ফারুকুজ্জামান।

 

 

কিউএনবি/আয়শা/২৪ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ১০:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit