বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনাম
সূচকের উত্থানের মধ্য দিয়ে পুঁজিবাজারে লেনদেন চলছে লাফিয়ে বাড়ছে তাপমাত্রা, সামনে আরও বড় বিপর্যয়? সিলেটের সড়ক থেকে ৮ মাসে ৫ কোটি টাকা আদায় পুলিশের রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে একাধিক মামলার দুই আসামি গ্রেফতার হৃদরোগের সঙ্গে লড়াই, ২২ বছরেই থামল মিস অস্ট্রিয়ার জীবন দূষিত শহরের তালিকায় শীর্ষে লাহোর, ঢাকার বাতাসও অস্বাস্থ্যকর ইরানের দক্ষিণ উপকূলে রাতভর বিস্ফোরণ, উত্তেজনা ঘিরে বাড়ছে উদ্বেগ মধ্যবর্তী নির্বাচনের পরেই থামবে ইরান যুদ্ধ, দাবি ট্রাম্পের পরিবেশ রক্ষায় গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী ইরানের পতন এখন সময়ের ব্যাপার মাত্র, দাবি নেতানিয়াহুর

সন্তানসম্ভবা, তাই দ্রুত বিয়ে করলেন দেবলীনা?

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২
  • ১৬১ Time View

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য মুসলিম ছেলেকে বিয়ে করার জন্য কড়া সমালোচনার মুখে পড়ছেন। মুম্বাইয়ের কাছে ছোট পাহাড়ি শহর লোনাভলা। সেখানেই সাদামাটা ভাবে বিয়ে সারেন দেবলীনা। একাংশের বক্তব্য, নিশ্চয়ই সন্তানসম্ভবা দেবলীনা।

তাই তো দ্রুত বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন। আবার আলিয়া ভাটের সঙ্গেও তুলনা টানা হয়েছে তাঁর। যদিও এত দিন মুখ বন্ধ রেখেছিলেন দেবলীনা। অবশেষে মুখ খুলতে বাধ্য হলেন তিনি।

দেবলীনা বলেন, “এক জনের ব্যক্তিগত জীবনে নাক গলিয়ে কী মজা পায় মানুষ, আমি সত্যিই বুঝতে পারি না। ভণ্ডামির একটা সীমা আছে। কাউকে অত্যাচার করার একটা সুযোগও হাতছাড়া করা যায় না, তাই না! কারও সুখ অনেকেরই সহ্য হয় না। ” 

তিনি জানান, এখন আর এই সব মন্তব্যে গুরুত্ব দিতে তিনি মোটেই রাজি নন।

প্রসঙ্গত, নায়ক- নায়িকাদের বিয়ে মানেই বেশ এলাহি ব্যাপার। কিন্তু সে পথে হাঁটেননি তিনি। কারণটা স্পষ্ট করেছেন অভিনেত্রী নিজেই। বিয়ে নিয়ে নানা শখ ছিল দেবলীনার। ছোট থেকেই অভিনেত্রী ভাবতেন, বিয়ে করলে রাজকীয় ভাবেই করবেন। কিন্তু বাস্তব জীবনে করলেন ঠিক উল্টোটা।  

অভিনেত্রী কথায়, ‘ছোটবেলায় বিয়ে নিয়ে ধারণাটা ছিল অন্য রকম। ভীষণ রাজকীয় কিছু করার পরিকল্পনাই ছিল সব সময়। কিন্তু কভিড টাকার মর্যাদা দিতে শিখিয়েছে। বিয়ের পিছনে সর্বস্ব উজাড় করে দেওয়ার পক্ষপাতী নই। বরং সেই অর্থ যাঁদের সত্যি প্রয়োজন, তাঁদের দিয়ে সাহায্য করতে চাই। সকলের আশীর্বাদটাই জীবনের সুখ। আমি লোক দেখানোতে বিশ্বাসী নই। ’

সূত্র- আনন্দবাজার 

 

 

কিউএনবি/আয়শা/২৪ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit