রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে মোটর চালক দলের ফুলেল শুভেচ্ছা চৌগাছায় সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত আহত -২ বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হওয়ায় নাজীম উদ্দীন আলমকে মোটর চালক দলের ফুলেল শুভেচ্ছা পেনাল্টি পেলে কী হয়ে যায় আর্জেন্টিনার? জার্মানির গণতন্ত্র আবারও চ্যালেঞ্জের মুখে পড়েছে: প্রেসিডেন্ট স্টাইনমায়ার ইরান পরমাণু অস্ত্র তৈরির পরিকল্পনা প্রায় ছেড়েই দিয়েছে: ট্রাম্প কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? হুতিদের ৯৭ অবস্থানে হামলার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর এআই চীন-যুক্তরাষ্ট্র যুদ্ধ প্রায় বাঁধিয়ে দিয়েছিল, বিশ্লেষকদের সতর্কতা

ওবায়দুল কাদেরের হ্যাট্রিক

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২
  • ১০৪ Time View

ডেস্ক নিউজ : আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনে সর্বসম্মতিক্রমে পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। আর সাধারণ সম্পাদক হিসেবে তৃতীয় বারের মতো নির্বাচিত হয়েছেন ওবায়দুল কাদের। আজ শনিবার বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ২২তম জাতীয় সম্মেলনের কাউন্সিল অধিবেশনে তাদের নাম ঘোষণা করা হয়।

সভাপতির পর সাধারণ সম্পাদকই দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি। স্বাধীন বাংলাদেশে কোনো নেতাই এর আগে টানা তিন মেয়াদে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হতে পারেননি। শনিবার বিকেল ৩টায় প্রধানমন্ত্রীর সঞ্চালনায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আওয়ামী লীগের ২২তম কাউন্সিলের দ্বিতীয় অধিবেশন শুরু হয়।

এর আগে শনিবার সকাল সাড়ে ১০টায় শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন উদ্বোধন করেন দলটির সভাপতি শেখ হাসিনা। তারও আগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আর দলীয় পতাকা উত্তোলন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

উদ্বোধনের পর নানা আনুষ্ঠানিকতা ও সাধারণ সম্পাদক ও সভাপতির বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয় আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের প্রথম অধিবেশন।  

 

 

কিউএনবি/আয়শা/২৪ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit