বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন

জয়পুরহাটে জামায়াতের মিছিল থেকে পুলিশকে ককটেল নিক্ষেপ, তিন পুলিশ আহত, আটক ১২

মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২
  • ৩০০ Time View

মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট প্রতিনিধি : জামায়াতে ইসলামীর ১০ দফা দাবীতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল করার সময় পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে জামায়াত-শিবির নেতাকর্মীরা। এতে তিন পুলিশ সদস্য আহত হয়। এসময় পুলিশ ৬ রাউন্ড ফাঁকাগুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। শনিবার (২৪ ডিসেম্বর) ভোরে জামায়ত-শিবির নেতাকর্মীরা জয়পুরহাট সদর উপজেলার বামনপুর সগুনা এলাকায় মিছিল বের করলে এ ঘটনা ঘটে।

পরে সেখানে অভিযান চালিয়ে সদর উপজেলা জামায়াতের নায়েবে আমীর শাহ আলম দেওয়ান, জামায়াত নেতা নাহিদুল ইসলাম, জামায়াত কর্মী শহিদুল ইসলাম, আমিনুল ইসলাম, জেলা ছাত্র শিবিরের সভাপতি আসাদুল ইসলাম আসাদ, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, শিবির কর্মী মারুফ, মেহেদী হাসান , মেশকাত শরীফ ও সোহরাব আলী মেসি ড্রাইভার শিপন, নুর নবী। এসময় ঘটনাস্থল থেকে পুলিশ ৬টি ককটেল, রড, লাঠিসোঠা, ৬টি মোটর সাইকেল, ৬টি সাইকেল ও মিছিলের ব্যানার উদ্ধার করে। আহত তিনি পুলিশ সদস্য হলেন, জেলা গোয়েন্দা পুলিশের এসআই আমিরুল ইসলাম, জাহাঙ্গীর আলম, এএসআই মাহমুদ। তাদের আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এব্যাপারে জয়পুরহাট জেলা পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম জানান, শনিবার ভোরে জামায়াত-শিবিরের শতাধিক নেতাকর্মী জরো হয়ে নাশকতার উদ্যোশে মিছিল বের করে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছলে তারা পলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করলে তিন পুলিশ সদস্য আহত হন। এ ব্যাপারে জয়পুরহাট সদর থানায় নাশকতা ও সন্ত্রাস বিরোধী আইনে দুইটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত ১২ নেতাকর্মীকে ছাড়াও জেলা জামায়াতের আমীর ফজলুর রহমান সাঈদ ও পাঁচবিবি উপজেলা জামায়াতের সভাপতি ইমরান হোসেনসহ অজ্ঞাত ৬০/৭০ জন নেতাকর্মী পলাতক রয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২৪ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit