বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনাম
সূচকের উত্থানের মধ্য দিয়ে পুঁজিবাজারে লেনদেন চলছে লাফিয়ে বাড়ছে তাপমাত্রা, সামনে আরও বড় বিপর্যয়? সিলেটের সড়ক থেকে ৮ মাসে ৫ কোটি টাকা আদায় পুলিশের রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে একাধিক মামলার দুই আসামি গ্রেফতার হৃদরোগের সঙ্গে লড়াই, ২২ বছরেই থামল মিস অস্ট্রিয়ার জীবন দূষিত শহরের তালিকায় শীর্ষে লাহোর, ঢাকার বাতাসও অস্বাস্থ্যকর ইরানের দক্ষিণ উপকূলে রাতভর বিস্ফোরণ, উত্তেজনা ঘিরে বাড়ছে উদ্বেগ মধ্যবর্তী নির্বাচনের পরেই থামবে ইরান যুদ্ধ, দাবি ট্রাম্পের পরিবেশ রক্ষায় গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী ইরানের পতন এখন সময়ের ব্যাপার মাত্র, দাবি নেতানিয়াহুর

বাবার জন্মদিনে আবেগপ্রবণ সোনম কাপুর

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২
  • ১৩০ Time View

বিনোদন ডেস্ক : মায়ানগরীতে তাকে বলা হয় চির তরুণ। প্রতি জন্মদিনে সকলের বয়স বাড়ে। তার ক্ষেত্রে যেন উল্টা। মনে হচ্ছে তার বয়স যেন কমেই চলেছে। ২৪ ডিসেম্বর অভিনেতা অনিল কাপুরের জন্মদিন। হিসাব বলছে, ৬৬ বছর পূর্ণ হল তার বয়স। কিন্তু দেখলে বোঝার উপায় নেই! এখন আবার তিনি নানাও হয়েছেন।

বাবা অনিলের জন্মদিনে তাই বেশ আবেগতাড়িত বড় মেয়ে সোনম কাপুর আহুজা। সদ্য মা হয়েছেন তিনি। অনিলের জন্মদিনে তাই নাতি-নানা না-দেখা মুহূর্ত সকলের সঙ্গে ভাগ করে নিলেন সোনম। সঙ্গে অবশ্য তাদের বেশ কিছু ছোটবেলার ছবিও ভাগ করে নিয়েছেন।

বাবাকে শুভেচ্ছা জানাতে সোনম লিখলেন, “পৃথিবীর সেরা বাবাকে জন্মদিনের শুভেচ্ছা। আমি তোমায় খুব ভালবাসি। তোমার থেকে ভাল বাবা আর কেউ হতে পারে না। তোমায় বাবা হিসেবে পেয়ে আমরা ধন্য। তোমার মেয়ে হয়ে জন্মে আমি গর্বিত।”

তিন ছেলেমেয়ে আর জামাইকে নিয়ে সুখের সংসার অনিলের। সঙ্গে চুটিয়ে চালিয়ে যাচ্ছেন কাজও। রণবীর কাপুর অভিনীত ‘অ্যানিমাল’ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাকে। ‘ফাইটার’ নামক আরও একটি ছবির ঘোষণা ইতোমধ্যেই হয়ে গেছে। এছাড়াও ঝুলিতে রয়েছে আরও একগুচ্ছ ছবি।

কিউএনবি/অনিমা/২৪ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ২:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit