রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১২:১০ অপরাহ্ন

সুশান্তের মৃত্যুর পর বলিউড ছাড়তে চেয়েছিলেন অমিত সাধ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২
  • ১০১ Time View

বিনোদন ডেস্ক : সুশান্তের মৃত্যুর আড়াই বছর পর কথা বললেন অমিত সাধ। ‘কায় পো চে’ ছবির হাত ধরে একসঙ্গে বলিউডে পা রেখেছিলেন অমিত সাধ ও সুশান্ত সিং রাজপুত। চেতন ভগতের নতুন পডকাস্ট শো-তে এসে অমিত জানালেন দীর্ঘ দেড় বছর ধরে তারা কীভাবে সেই ছবির শুটিং করেছিলেন। আর কাজ করতে করতে যে তাদের মধ্যে ভালো বন্ধুত্ব গড়ে উঠেছিল, সেই কথাও জানান।

২০২০ সালে আত্মহত্যা করেন সুশান্ত। সেই বিষয়ে তার বন্ধু অমিত বলেন, ‘আমি ওকে চিনতাম, মন বুঝতাম। কেউ যদি আত্মহত্যা করে বুঝবেন সে জীবনে কোনো আলোর দিশা দেখতে পাচ্ছে না। অন্ধকারে তলিয়ে গেছে সম্পূর্ণ। আর এটা যে সেই ব্যক্তি নিজের ইচ্ছেতে করছে এমনটা কিন্তু নয়। এটা সমাজের দোষ। যে মানুষরা তার চারপাশে আছেন, তাদের ভুলের জন্যই তিনি একটা সময় সম্পূর্ণ আশা ছেড়ে দেন এবং একটা সময় পর তিনি আর কিছু নিয়েই ভাবেন না। আমারও একটা সময় এই ভাবনাগুলো এসেছিল।’

কথোপকথনের মাঝে অমিত আরও বলেন, তিনিও নানা সময়ে আত্মহত্যার কথা ভেবেছেন, তারও একাধিকবার সুইসাইডাল থট এসেছে। চেতন ভগত যখন তাকে জিজ্ঞেস করেন যে তিনি কেন ইন্ডাস্ট্রি ছেড়ে দিতে চেয়েছিলেন সেই বিষয়ে অভিনেতা বলেন, ‘শেষ হয়ে গিয়েছিলাম আমি। এই ইন্ডাস্ট্রি বড় কঠিন।’এখনও সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্ত চলছে। সিবিআই এ কেসের তদন্ত করছে।

 

 

কিউএনবি/আয়শা/২৩ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit