বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনাম
সূচকের উত্থানের মধ্য দিয়ে পুঁজিবাজারে লেনদেন চলছে লাফিয়ে বাড়ছে তাপমাত্রা, সামনে আরও বড় বিপর্যয়? সিলেটের সড়ক থেকে ৮ মাসে ৫ কোটি টাকা আদায় পুলিশের রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে একাধিক মামলার দুই আসামি গ্রেফতার হৃদরোগের সঙ্গে লড়াই, ২২ বছরেই থামল মিস অস্ট্রিয়ার জীবন দূষিত শহরের তালিকায় শীর্ষে লাহোর, ঢাকার বাতাসও অস্বাস্থ্যকর ইরানের দক্ষিণ উপকূলে রাতভর বিস্ফোরণ, উত্তেজনা ঘিরে বাড়ছে উদ্বেগ মধ্যবর্তী নির্বাচনের পরেই থামবে ইরান যুদ্ধ, দাবি ট্রাম্পের পরিবেশ রক্ষায় গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী ইরানের পতন এখন সময়ের ব্যাপার মাত্র, দাবি নেতানিয়াহুর

তসলিমা নাসরিনের ব্যঙ্গাত্মক টুইট, জবাব দিলেন অভিষেক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২
  • ১৪১ Time View

বিনোদন ডেস্ক : বলিউড শাহেনশা অমিতাভ বচ্চনের একটি টুইটের প্রতিক্রিয়া জানিয়ে মন্তব্য করেছিলেন বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন। সেই মন্তব্যের জেরে এবার তসলিমাকে নিজের প্রতিক্রিয়া জানালেন অমিতাভ পুত্র অভিষেক।

কিছুদিন আগে অমিতাভ বচ্চন তার ছেলে অভিষেক বচ্চনকে উদ্দেশ্য করে টুইট করেছিলেন যে, ‘অভিষেক বাবার সমস্ত গুণ উত্তরাধিকার সূত্রে পেয়েছে এবং সে সেরা। ’ অমিতাভ বচ্চনের এই টুইটের জবাবে তসলিমা নাসরিন লিখেছিলেন, অভিষেক এতটাও মেধাবী নয়!

kalerkantho

গত বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) তসলিমা নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে লিখেছেন যে, “অমিতাভ বচ্চন জি তার ছেলে অভিষেক বচ্চনকে এতটাই ভালোবাসেন যে তিনি মনে করেন অভিষেক তার সমস্ত প্রতিভা উত্তরাধিকার সূত্রে পেয়েছে এবং তার ছেলে সেরা। অভিষেক ভালো, কিন্তু আমি মনে করি না অভিষেক অমিতজির মতো প্রতিভাবান। ”

kalerkanthoতসলিমা নাসরিন

তসলিমার এমন টুইট বার্তায় রীতিমতো অবাক হয়েছেন বলিউড তারকারা। অনেকেই রিটুইট করে তসলিমার সমালোচনা করছেন। অভিষেক ভক্তরাও জবাব দিয়েছেন তসলিমার এমন টুইটের।  এক ব্যক্তি লিখেছেন, “এ কারণেই সম্ভবত তাকে এত বেশি মূল্যায়ন করা হয়নি এবং এটি দুঃখজনক। তিনি অনেকের চেয়ে ভাল কিন্তু তাকে সবসময় তার বাবার সাথে তুলনা করা হয়। ” অপর এক টুইটার ব্যবহারকারী লিখেছেন, “ম্যাম, অমিতাভ বচ্চন একজন কিংবদন্তি, জীবনে একবারই আসেন! যেমন শচীন টেন্ডুলকার, দিলীপ সাহেব, ম্যাজিক জনসন, মারলন ব্র্যান্ডো ইত্যাদি। আমাকে এমন একটি ছেলে দেখান যে তার বাবার চেয়ে ভালো হতে পারে। বাবা বলে গেছেন তার নিজের কথা। আর আপনি বলবেন আপনার!” আবার নেটিজেনদের কেউ কেউ সমর্থনও করছেন লেখিকাকে। তাদের অনেকের মতে অভিষেক বাবার মতো একেবারেই নয়।

তসলিমার এই টুইটের প্রতিক্রিয়া জানিয়েছেন অমিতাভ পুত্র অভিষেকও। তিনি উত্তরে লিখেছেন, “একদম সঠিক, ম্যাম। প্রতিভা বা অন্য কিছুতে কেউ তার কাছাকাছি আসতে পারেনা। তিনি সবসময় সেরা থাকবেন! আমি অত্যন্ত গর্বিত একজন ছেলে। ”

এদিকে অভিষেকের টুইটের প্রতিক্রিয়া জানিয়ে অভিনেতা সুনীল শেঠি একটি লাল ইমোজি (হৃদয় চিহ্ন) পোস্ট করেছেন। ভক্তরাও অভিষেকের এমন উত্তর পছন্দ করেছেন।

kalerkantho‘দাশভি’তে অভিষেক বচ্চন

সম্প্রতি, ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডস ২০২২-এ ড্রামা ফিল্ম ‘দাশভি’র জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন অভিষেক বচ্চন। তুষার জালোটা পরিচালিত সামাজিক বিনোদনমুলক সিনেমাটিতে আরো অভিনয় করেছেন নিমরত কৌর এবং ইয়ামি গৌতম।

সূত্র : হিন্দুস্তান টাইমস

 

 

কিউএনবি/আয়শা/২৩ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ১০:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit