বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনাম
সূচকের উত্থানের মধ্য দিয়ে পুঁজিবাজারে লেনদেন চলছে লাফিয়ে বাড়ছে তাপমাত্রা, সামনে আরও বড় বিপর্যয়? সিলেটের সড়ক থেকে ৮ মাসে ৫ কোটি টাকা আদায় পুলিশের রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে একাধিক মামলার দুই আসামি গ্রেফতার হৃদরোগের সঙ্গে লড়াই, ২২ বছরেই থামল মিস অস্ট্রিয়ার জীবন দূষিত শহরের তালিকায় শীর্ষে লাহোর, ঢাকার বাতাসও অস্বাস্থ্যকর ইরানের দক্ষিণ উপকূলে রাতভর বিস্ফোরণ, উত্তেজনা ঘিরে বাড়ছে উদ্বেগ মধ্যবর্তী নির্বাচনের পরেই থামবে ইরান যুদ্ধ, দাবি ট্রাম্পের পরিবেশ রক্ষায় গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী ইরানের পতন এখন সময়ের ব্যাপার মাত্র, দাবি নেতানিয়াহুর

বাধ্য হয়ে আবেদন প্রত্যাহার করলেন জ্যাকলিন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২
  • ১৪৪ Time View

বিনোদন নিউজ : বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজের দেশের বাইরে যাওয়ার ব্যাপারে আদালত সম্মত না হওয়ায় বাধ্য হয়ে আবেদন প্রত্যাহার করেছেন তিনি। গত মঙ্গলবার দিল্লির পাতিয়ালা হাউস পরিবারের সঙ্গে দেখা করতে বাহরাইন যাওয়ার অনুমতি চান এই বলিউড অভিনেত্রী। আদালতের তরফে বৃহস্পতিবার উপদেশ দেওয়া হয় এই মামলা আপাতত ‘সংবেদশীল’ পর্যায়ে রয়েছে, সম্ভব হলে জ্যাকলিনের উচিত বিদেশ যাওয়ার পরিকল্পনা ত্যাগ করা।

এদিন আদালতে শুনানি চলাকালীন জ্যাকলিনের আইনজীবী আদালতকে জানায়, অভিনেত্রীর মা ২০২১ সালের ডিসেম্বরে ব্রেন স্ট্রোকের শিকার হন, তারপর থেকে গুরুতর অসুস্থ তিনি। মানবিকতার খাতিরে জ্যাকলিনের আবেদন মঞ্জুরের কথা বলা হয়। আদালত পালটা প্রশ্ন করেন, কীভাবে জ্যাকলিন ওই দেশে যাওয়ার ভিসা পাবেন? জবাবে অভিনেত্রীর আইজীবী জানান, ‘তার বাবা-মা ওই দেশেই থাকে। আগে থেকেই জ্যাকলিনের কাছে বাহরাইনের ভিসা রয়েছে।’ 

এরপর আদালত জ্যাকলিনের বিদেশযাত্রায় ‘আপত্তি’ তুলে বলে এই মুহূর্তে সুকেশ মামলা খুব গুরুত্বপূর্ণ ধাপে রয়েছে, শুনানি চলাকালীন জ্যাকলিনের উপস্থিতি জরুরি। অন্যদিকে ইডির তরফেও জ্যাকলিনের এই আবেদনের বিরোধিতা করা হয়। তারা স্পষ্ট জানায়, জ্যাকলিন বিদেশি নাগরিক। একবার দেশ ছাড়লে তাকে ফেরানো কঠিন হতে পারে এমনটাও জানায় ইডি। 

সবশেষে আদালত জ্যাকলিনের উদ্দেশে বলেন, ‘আমি আপনার উপর ছেড়ে দিচ্ছি আপনি এই আবেদন প্রত্যাহার করতে চান, নাকি এই নিয়ে বিচার বিভাগের রায় শুনতে চান?’ এমনটা জেনে জ্যাকলিন নিজের আবেদন প্রত্যাহার করে নেন। 

 

 

কিউএনবি/আয়শা/২৩ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ৯:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit