বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন

আজ আইপিএলের নিলাম

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২
  • ৯৪ Time View

স্পোর্টস ডেস্ক : আজ শুক্রবার অনুষ্ঠিত হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলাম। ভারতের কোচিতে স্থানীয় সময় দুপুর আড়াইটায় (বাংলাদেশ সময় বেলা ৩টায়) এই নিলাম শুরু হবে। আইপিএলের এই নিলাম ঘিরে জল্পনা এখন তুঙ্গে। বিশ্ব ক্রিকেটের নজর এখন এই নিলামের দিকে। আইপিএলের নিলামে অংশ নেবে ১০টি ফ্র্যাঞ্চাইজিই। ৪০৫ জন ক্রিকেটারকে নিয়ে এই নিলাম অনুষ্ঠিত হচ্ছে। শেষ ধাপে এসে কোন টিম কী স্ট্র্যাটেজিতে দল গড়ছে, কতটা নিজেদের গুছিয়ে নিচ্ছে, সেই দিকে সকলের নজর থাকবে।

২০২৩ সালের মার্চের শেষ দিকে শুরু হবে আইপিএলের মেগা ইভেন্ট। তার আগে ১০ ফ্র্যাঞ্চাইজি দলের এটাই বড় অগ্নিপরীক্ষা। ২০২২ সালে ৫০৯ জন প্লেয়ার আইপিএল নিলামে উঠেছিল। এ বছর অবশ্য ৯৯১ জন প্লেয়ারের মধ্যে ৪০৫ জনকে চূড়ান্ত তালিকায় রাখা হয়েছে। আইপিএল নিলামে ১০টি দল ৪০৫ জন প্লেয়ারের জন্য দর হাঁকবে। ৪০৫ প্লেয়ারের মধ্যে ২৭৩ জন ভারতীয়, ১৩২ জন বিদেশি খেলোয়াড়। ৪ জন রয়েছেন অ্যাসোসিয়েট দেশের। ১১৯ জন ক্যাপড ক্রিকেটার এবং বাকি ২৯৬ জন আনক্যাপড। ১০টি ফ্র্যাঞ্চাইজি মিলে মোট ৮৭টি স্লট পূরণ করতে হবে, যার মধ্যে ৩০টি বিদেশি খেলোয়াড় হবে।

১০টি ফ্র্যাঞ্চাইজি একত্রিতভাবে নিলামে ১৭৪.৩ কোটি রুপি ব্যয় করতে পারবে। এর মধ্যে সবচেয়ে বেশি রুপি অবশিষ্ট রয়েছে সানরাইজার্স হায়দরাবাদের কাছে। ফ্র্যাঞ্চাইজিটি নিলাম নামবে ৪২.২৫ কোটি রুপি নিয়ে। কলকাতা নাইট রাইডার্সের কাছে আছে সবচেয়ে কম রুপি। চেন্নাই সুপার কিংসের কাছে রয়েছে ২০.৪৫ কোটি রুপি। দিল্লি ক্যাপিটালসের পার্সে রয়েছে ১৯.৪৫কোটি রুপি। গুজরাট টাইটানস এবার ১৯.২৫ কোটি রুপি নিলামে নিয়ে নামবে।

আর কলকাতা নাইট রাইডার্সের কাছে রয়েছে ৭.০৫ কোটি রুপি। লখনউ সুপার জায়ান্টসের হাতে রয়েছে ২৩.৩৫ কোটি রুপি। মুম্বাই ইন্ডিয়ান্স এবার ২০.৫৫ কোটি রুপি নিয়ে নামবে। পাঞ্জাব কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের পার্সে রয়েছে যথাক্রমে ৩২.২ কোটি এবং ৮.৭৫ কোটি রুপি। রাজস্থান রয়্যালস এবার ১৩.২ কোটি রুপি নিয়ে নিলামে নামবে।

 

 

কিউএনবি/আয়শা/২৩ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ৯:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit