রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন লোহিত সাগর থেকে সৌদি আরব, হুথিদের উত্থান যেভাবে দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

পুলিশের গুরুত্বপূর্ণ ৫ পদে রদবদল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২
  • ১৩৭ Time View

ডেস্ক নিউজ : বাংলাদেশ পুলিশের পাঁচ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এদের মধ্যে চারজন ডিআইজি (উপ-মহাপরিদর্শক) এবং একজন অতিরিক্ত ডিআইজিকে (অতিরিক্ত উপ-মহাপরিদর্শক)। তাদেরতে বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব সিরাজাম মুনিরা স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে উল্লেখ আছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার মো. আবু কালাম সিদ্দিককে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) উপপুলিশ মহাপরিদর্শক করা হয়েছে। পাশাপাশি পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) উপপুলিশ মহাপরিদর্শক মো. আনিসুর রহমানকে আরএমপির পুলিশ কমিশনার করা হয়েছে।

এ ছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপুলিশ মহাপরিদর্শক (অপারেশন) কুসুম দেওয়ানকে সিআইডির উপপুলিশ মহাপরিদর্শক পদে, রাজশাহীর সারদা পুলিশ একাডেমির উপপুলিশ মহাপরিদর্শক (ভাইস প্রিন্সিপ্যাল) মো. আজাদ মিয়াকে শিল্পাঞ্চল পুলিশের উপপুলিশ মহাপরিদর্শক এবং টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারের অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক মো. মাহবুবুর রহমানকে সিআইডির অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক পদে বদলি করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২২ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৯:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit