রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন লোহিত সাগর থেকে সৌদি আরব, হুথিদের উত্থান যেভাবে দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

আওয়ামী লীগ দাপট দেখিয়ে ক্ষমতা ধরে রাখেনি : প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২
  • ১৫৬ Time View

ডেস্ক নিউজ : আওয়ামী লীগ কখনো দাপট দেখিয়ে ক্ষমতা ধরে রাখেনি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আওয়ামী লীগ শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেছে, কখনো দাপট দেখিয়ে ক্ষমতা ধরে রাখেনি। আজ বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় দলের কার্যনির্বাহী সংসদের সভায় দেওয়া বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে এই সভা অনুষ্ঠিত হয়।

২২তম জাতীয় সম্মেলনের আগে বর্তমান কার্যনির্বাহী কমিটির সঙ্গে এটিই দলীয় প্রধানের শেষ বৈঠক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২০০১ সালের নির্বাচনও ছিল গভীর চক্রান্ত। জনগণের ভোট আওয়ামী লীগ পেয়েছিল, কিন্তু ক্ষমতায় বসতে পারেনি। বিএনপি-জামায়াতের শাসনামল ছিল জঙ্গিবাদ, সন্ত্রাস ও লুটপাটের। বিএনপির সময় দুর্নীতিই নীতি হয়ে যায়।

জেনারেলের পকেট থেকেই বিএনপির জন্ম দাবি করে শেখ হাসিনা বলেন, ‘মাটি ও মানুষ থেকে এদের জন্ম হয়নি। এরা সব সময় মানুষের ভোটের অধিকার নিয়ে ছিনিমিনি খেলে। ’২০০৮ সালের অভিযোগহীন নির্বাচনেও বিএনপি যেখানে ৩১টি আসন পেয়েছে, সেখানে বিএনপি জনগণের ভোটে আবার কিভাবে ক্ষমতায় আসবে―দলটির নেতাদের প্রতি প্রশ্ন রাখেন আওয়ামী লীগ সভাপতি।

 

 

কিউএনবি/আয়শা/২২ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৯:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit