রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন লোহিত সাগর থেকে সৌদি আরব, হুথিদের উত্থান যেভাবে দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

নিখোঁজের চারদিন পর আশুগঞ্জে ইজিবাইকের শিশু চালকের হাত-পা বাধা লাশ উদ্ধার

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২
  • ১২৯ Time View
দল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নিখোঁজের চারদিন পর বৃহস্পতিবার ইজিবাইকের শিশু চালক মো. ইমন মিয়ার (১২) হাত-পা বাধা লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার তালশহর ইউনিয়নের আন্দিদিল গ্রামের একটি ডোবা থেকে তার লাশটি উদ্ধার করা হয়। ইমন তালশহর ইউনিয়নের মৈশাইর গ্রামের ফকির বাড়ির মো. নাসির মিয়ার ছেলে। ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

পুলিশ ও শিশুর পরিবার সূত্রে জানা গেছে, মৈশাইর গ্রামের নাসির মিয়ার শিশু ছেলে ইমন গত এক বছর ধরে ভাড়ায় ব্যাটারি চালিত ইজিবাইক চালাতো। গত রবিবার বিকালে ইমন ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হয়।  এরপর আর বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজতে থাকেন। এ ঘটনায় গত সোমবার ইমনের পিতা নাসির মিয়া আশুগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। বৃহস্পতিবার সকালে স্থানীয় লোকজন উপজেলার আন্দিদিল গ্রামের একটি ডোবায় একটি লাশ ভাসতে দেখে ইমনের পরিবারকে খবর দেন। পরিবারের লোকজন সেখানে গিয়ে লাশটি ইমনের বলে সনাক্ত করেন। দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ অর্ধগলিত লাশ উদ্ধার করে।

ইমনের বাবা নাসির মিয়া অভিযোগ করেন, তার ছেলেকে হত্যা করা হয়েছে। এ বিষয়ে তিনি থানায় লিখিত অভিযোগ দিবেন।  তিনি ছেলের হত্যাকারীদের খোঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ করেন। আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজাদ রহমান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

 

 

কিউএনবি/আয়শা/২২ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit