রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
আলভারেজ অথবা কেউ নয়, অনড় বার্সেলোনা ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী কর্মসূচিতে মাদক কারবারিদের হামলা: আহত ১ ফুটবলে আগ্রহ হারাচ্ছে ব্রাজিলিয়ানরা বার্সেলোনা ছাড়ছেন বিশ্বকাপ ফাইনালে গোল করা তোরেস, ঠিকানা কোথায়? বাংলাদেশে সমকামিতা প্রচার ও প্রসারের পেছনে বামপন্থী দলের অনুসারীদের কে দায়ী করছে আজাদী আন্দোলন! পাহাড়ি সন্ত্রাসীদের চাঁদাবাজি ও পেঁপে বাগান ধ্বংসের প্রতিবাদে রাঙামাটিতে পিসিসিপির মানববন্ধন নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযান, আটক ২ বামনকুমার আলহাজ্ব খোষ মোহাম্মদ সরকার হাফেজিয়া মাদরাসায় যুক্ত হলো বয়স্ক নারী-পুরুষদের কুরআন শিক্ষা বিভাগ গ্যাসের দাম বাড়লেই পেট্রোবাংলা অবরোধ, হুঁশিয়ারি এনসিপির মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যােগে মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান।

হাসান মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির কমিটি গঠন

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২
  • ১৩৬ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সিলেটের ঐতিহ্যবাহী প্রাচীনতম হাসান মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির ২০২৩-২৫ সেশনের ত্রি-বার্ষিক কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। মার্কেটস্থ সমিতির কার্যালয়ে কমিটি গঠন উপলক্ষে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়।

কমিটি গঠন পরিচালনা কমিটির আহবায়ক প্রবীণ ব্যবসায়ী মোঃ রফিকুল হক এর সভাপতিত্বে ও আহবায়ক কমিটির সদস্য মোহাম্মদ আলী আকিক এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন আহবায়ক কমিটির সদস্য আব্দুর রহমান, আব্দুল খালিক, শাহ আলম, লোকমান হোসেন কিমরান, গোলাম কিবরিয়া খাঁন, জুবায়ের আহমদ, আজমল হোসেন চৌধুরী, শাহাব উদ্দিন, নজরুল ইসলাম। সভায় আলাপ-আলোচনা মাধ্যমে নতুন কমিটির নাম ঘোষণা করেন আহবায়ক মোঃ রফিকুল হক।

হাসান মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির পুনর্গঠিত নতুন কমিটির দায়িত্বশীলগণ হচ্ছেন সভাপতি- হাজী মোঃ রইছ আলী, সহ-সভাপতি আহমদ আফজাল সিরাজ পাভেল ও আক্তার হোসেন সুহেল, সাধারণ সম্পাদক নিয়াজ মোঃ আজিজুল করিম, সহ সাধারণ সম্পাদক মোঃ সাহেদ বকস ও আজিজুল মকসুদ তালহা, কোষাধ্যক্ষ হাজী বেলাল আহমদ, দপ্তর সম্পাদক মঞ্জুর আহমদ, প্রচার সম্পাদক সৈয়দ মোরাদ হোসেন রাজিব, সদস্য শরীফ হোসেন, নুরুল ইসলাম, দুলাল মৃধা, রিন্টু চক্রবর্ত্তী, বরকত মিয়া, মাহবুব আলম।

নবগঠিত কমিটির উদ্দেশ্যে আহবায়ক মোঃ রফিকুল হক বলেন, ঐতিহ্যবাহী হাসান মার্কেটের অনেক সুনাম ও ঐতিহ্য রয়েছে। সেই ঐতিহ্য লালন করে হাসান মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ কাজ করে যাচ্ছেন। অতীতের ন্যায় ব্যবসায়ীদের স্বার্থে ও দেশের কল্যাণে সমিতির কার্যক্রম আরো গতিশীল করার আহবান জানান। পরে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

 

 

কিউএনবি/আয়শা/২২ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit