সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে তরমুজ খেতে নিয়ে নারীকে গণধর্ষণ, গ্রেপ্তার-১ নোয়াখালীতে নতুন টিউবওয়েলে দিয়াশলাই ধরতেই জ্বলছে আগুন সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল হাসানের নিয়োগ বাতিল হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে গুমের অভিযোগ সাবেক যুবদল নেতার লি‌বিয়ার সঙ্গে যৌথ ব্যবসায়িক ফোরাম গঠনের প্রস্তাব বাংলাদেশের শীর্ষ ২০ খেলাপির তালিকায় এস আলম, বেক্সিমকো হরমুজ থেকে ফিরে এলো কাতারের এলএনজিবোঝাই দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরে এলো জ্বালানি পণ্যবাহী আরও ৪ জাহাজ রাঙ্গামাটিতে কোতয়ালীর বিশেষ অভিযানে মাদক কারবারীসহ ১০ আসামী গ্রেফতার ট্রাম্পের দ্বিমুখী বার্তা : একবার ‘সবকিছু ধ্বংস’ করার হুমকি, আবার আলোচনার কথা

খাঁচা থেকে পালাল ৩ সিংহ, গুলি করে হত্যা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২
  • ৯১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সুদানে তিনটি সিংহকে গুলি করে হত্যা করা হয়েছে। সিংহগুলো দেশটির একটি আধাসামরিক বাহিনীর ঘাঁটির ভেতরে খাঁচা থেকে পালিয়ে যাওয়ার পর এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার দেশটির পশু আশ্রয়কেন্দ্রের এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। কেন্দ্রটির কর্মকর্তা মোয়াতাজ কামাল জানিয়েছেন, লিও, রেনাস এবং আমানি নামের সিংহ তিনটি দুই বছর আগে রাজধানী খার্তুমের দক্ষিণে প্রাণী উদ্ধার কেন্দ্রে জন্মগ্রহণ করে।

এই প্রজাতির সিংহকে প্রকৃতি সংরক্ষণের জন্য আন্তর্জাতিক ইউনিয়ন ‘সুরক্ষিত’ হিসেবে চিহ্নিত করেছে। তিনি আরো জানান, সিংহগুলোকে সম্প্রতি বিক্রির পর রাজধানীর ওমদুরমান শহরে শক্তিশালী আধাসামরিক দ্রুত সহায়তা বাহিনীর মালিকানাধীন একটি ব্যক্তিগত খামারে স্থানান্তর করা হয়।

সুদানের প্রাণী উদ্ধার কেন্দ্র এক বিবৃতিতে জানিয়েছে, মঙ্গলবার রাতে তারা ওই বাহিনীর একজন কর্মকর্তার কাছ থেকে ফোন পান। তিনি তাদের জানান, তিনটি সিংহ খাঁচা থেকে পালিয়ে গেছে। উদ্ধার কেন্দ্রের উদ্ধারকারী দল রওনা দেওয়ার আগেই তাদের সেখানে যেতে মানা করে জানানো হয় যে তিনটি সিংহকেই গুলি করে মেরে ফেলা হয়েছে।

উল্ল্যেখ্য, বাহিনীটি সুদানের পশ্চিম দারফুর অঞ্চলে সংঘাতের সময় যুদ্ধাপরাধের জন্য কুখ্যাত জানজাউইদ মিলিশিয়া থেকে বেরিয়ে এসেছিল। তারা খার্তুমে অবস্থান বিক্ষোভ দমন করার জন্যও অভিযুক্ত।

আফ্রিকাজুড়ে ১৯৯৩ থেকে ২০১৪ সালের মধ্যে সিংহের সংখ্যা ৪৩ শতাংশ কমে গেছে। বর্তমানে আনুমানিক ২০ হাজার সিংহ বন্য প্রাণী হিসেবে রয়েছে। তবে সুদানে বন্য প্রাণী হিসেবে কতগুলো সিংহ বেঁচে আছে তা জানা যায়নি।

সূত্র : এএফপি

 

 

কিউএনবি/আয়শা/২২ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit