সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন

আসল গুড় চিনবেন যেভাবে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২
  • ৮৪ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : শীতে প্রকৃতির আশির্বাদ জিভে জল আনা সুস্বাদু ও পুষ্টিকর খেজুরের গুড়। শীতের পিঠা, পায়েসসহ মিষ্টি যেকোনো খাবারের মজা আসল গুড়ে।

আসল গুড় কেনার জন্য প্রথমে তো চিনতে হবে। চিনবেন যেভাবে 

•    কেনার সময় একটু গুড় ভেঙে নিয়ে চেখে দেখুন। নোনতা স্বাদের হলে বুঝবেন এই গুড়ে ভেজাল রয়েছে
•    গুড়ের ধারটা দুই আঙুল দিয়ে চেপে দেখবেন। যদি নরম লাগে, বুঝবেন ভালোমানের আর ধারগুলো বেশি শক্ত হলে না কেনাই বুদ্ধিমানের কাজ হবে
•    সাধারণত গুড়ের রং গাঢ় বাদামি হয়। হলদেটে রঙের গুড় হলে বুঝতে হবে অতিরিক্ত রাসায়নিক মেশানো 
•    কৃত্রিম চিনি মেশানো গুড় দেখতে খুব চকচকে হয়।  

গুড় শুধু খাবারে মিষ্টি স্বাদের জন্যই নয়, এর অনেক গুণও রয়েছে। জেনে নিন 

•    চিনির চেয়ে অনেক বেশি স্বাস্থ্যকর হলো গুড়। এতে ফসফরাস, আয়রন, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম জাতীয় খনিজ থাকে

•    চায়ে গুড় মিশিয়ে খেলে সারাদিনের হজম প্রক্রিয়া উন্নত হয়

•    যারা রক্তাল্পতায় ভুগছেন রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়াতে, তারা গুড় খেতে পারেন 
•    কোল্ড অ্যালার্জি দূর করে, সুস্থ রাখে

•    ওজন কমাতেও সাহায্য করে 

•    রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়

•    গুড়ে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, এটি ত্বক সতেজ রাখে

•   তবে ডায়াবেটিস থাকলে চিনির বিকল্প হিসেবে গুড় নয়, সুগার-ফ্রি ক্যাপসুল ব্যবহার করতে হবে।  

 

 

কিউএনবি/আয়শা/২২ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit