রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনাম
টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন লোহিত সাগর থেকে সৌদি আরব, হুথিদের উত্থান যেভাবে দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

২০২৩ সালে ঢাকায় দূতাবাস খুলছে আর্জেন্টিনা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২
  • ১১২ Time View

বাংলাদেশ-আর্জেন্টিনার কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তিতে ঢাকাতে দূতাবাস স্থাপনের ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লেখা এক চিঠিতে এই ঘোষণা দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) ভোরে ব্রাজিলে বাংলাদেশ দূতাবাস থেকে দেয়া এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। আর্জেন্টিনার সমবর্তী দায়িত্বপ্রাপ্ত ব্রাজিলে বাংলাদেশের রাষ্ট্রদূতের কাছে প্রধানমন্ত্রীকে দেয়া আর্জেন্টিনার প্রেসিডেন্টের চিঠিটি এদিনই পৌঁছেছে।

চিঠিতে আলবার্তো বলেন, ২০২৩ সালে ঢাকায় আর্জেন্টিনার দূতাবাস স্থাপনের মাধ্যমে দুই দেশের জনগণ ভ্রাতৃত্ব ও সম্প্রীতির দৃঢ়বন্ধনে আবদ্ধ হবে বলে মনে করছি।

এর আগে বিশ্বকাপ ফুটবলের শিরোপা জয়ের জন্য আর্জেন্টিনার প্রেসিডেন্ট ও দেশটির জনগণকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চিঠি পাঠান। প্রধানমন্ত্রীর শুভেচ্ছাবার্তার জবাবে আর্জেন্টিনার প্রেসিডেন্ট শেখ হাসিনাকে কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জানান।

বিশ্বকাপ ফুটবলের শিরোপা জয়ের পর দুই দেশের সরকারপ্রধানের শুভেচ্ছাবার্তা বিনিময়কে ইতিবাচকভাবে দেখা হচ্ছে। একে দক্ষিণ আমেরিকায় বাংলাদেশের একটি বড় কূটনৈতিক সাফল্য হিসেবেও দেখা হচ্ছে।

আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে বাংলাদেশের আপামর জনসাধারণের প্রাণোচ্ছল উদ্যাপন দেশটির জনগণ ও প্রেসিডেন্ট অভিভূত করেছে। এ প্রসঙ্গে দেশটির প্রেসিডেন্ট আলবার্তো বলেন, খেলাধুলা মানুষের মধ্যে বন্ধন-সম্প্রীতি বৃদ্ধির একটি অর্থবহ ও শক্তিশালী মাধ্যম।

কিউএনবি/অনিমা/২১ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit