শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
মার্কিন নিষেধাজ্ঞার চাপে ইরানি এয়ারলাইন নিষিদ্ধ করল আমিরাত নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, নিউইয়র্কে গ্রেফতার ১০৩ ইউক্রেনের সামরিক সহায়তায় ৬.৬ বিলিয়ন ইউরো দিতে সম্মত ইইউ নারীর আপত্তিকর ছবি মুছে ফেলতে মেটাকে দিল্লি হাইকোর্টের নির্দেশ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লেজার প্রযুক্তির অস্ত্র মোতায়েন, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য জাতিসংঘে সানগ্লাস পরে কেন বক্তব্য দিলেন নেপালের প্রধানমন্ত্রী পর্তুগালে জনসমক্ষে মুখঢাকা নিষিদ্ধ ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থীদের জন্য নতুন নিয়ম ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরিতে সায় ট্রাম্পের প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সার্বিক কার্যক্রম নিয়ে প্রেস ব্রিফিং আজ

বমি ভাব এড়াতে আদা-মিন্ট-লেবু

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২
  • ১৮০ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : বমি বমি ভাব একটি অস্বস্তিকর অনুভূতি। বিভিন্ন কারণে এটি হতে পারে। অনেকের সকালে ঘুম থেকে উঠেই বমি পায়। পেটের জন্য উপযুক্ত নয় এমন কিছু খেয়ে ফেললেও বমি আসতে পারে। বেশিরভাগ সময়ই হাতের কাছে ওষুধ পাওয়া যায় না। কিন্তু বাড়িতেই কয়েকটি উপাদান ব্যবহার করে বমি ভাব থেকে পরিত্রাণ পাওয়া যায়। দেখে নেওয়া যাক ঘরোয়া সমাধানগুলো কী।

আদা:

রান্নার কাজে বহুল ব্যবহৃত একটি মসলা। তাই হাতের কাছে খুব সহজেই পাওয়া যায়। নানা রকম ওষুধি গুণে ভরপুর এই উপাদানটি বমি ভাব কমাতে বেশ কার্যকরী। হঠাৎ বমি চলে এলে চায়ের সাথে কিংবা কাঁচা চিবিয়ে খাওয়া যেতে পারে।

মিন্ট: 

মিন্ট সুপরিচিত উপাদান, এতে মেন্থল থাকায় হজম ও পাকস্থলির পেশি শান্ত রাখতে পারে। পেটের সমস্যার কারণে বমি ভাব হলে এক্ষেত্রে মিন্ট বেশ কার্যকরী। মিন্ট আছে এমন একটি চুইংগাম চিবিয়ে নিলেই খেল খতম। এছাড়া কয়েকটি মিন্টের পাতা সিদ্ধ করে পানি খেয়ে নিলেও উপকার পাওয়া যায়।

লেবু:

লেবু তীব্র সুগন্ধ ও স্বাদযুক্ত সাইট্রাস ফল, যা বদহজম ঠিক করে দেয়। লেবুর সুগন্ধ বমি ভাব কমাতেও কাজে দেয়। লেবু কেটে গন্ধ শুঁকে নিলে আর বমি আসবে না। মধুর সাথে গরম পানিতে লেবু যোগ করে খেলেও ভালো ফল পাওয়া যায়।

 

 

কিউএনবি/আয়শা/২২ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit