রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনাম
টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন লোহিত সাগর থেকে সৌদি আরব, হুথিদের উত্থান যেভাবে দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

বড়দিনে জাপানিজ কটন চিজ কেক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২
  • ১২২ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : বড়দিনে খুব সহজে ঘরেই তৈরি করতে পারেন জাপানিজ কটন চিজ কেক। আপনাদের জন্য মজার এই কেকটির রেসিপি দিয়েছেন জনপ্রিয় কেক হাউস আইরিন কুকিং স্টুডিও অ্যান্ড বেক’র কর্ণধার অ্যানি আইরিন।

উপকরণ 
(স্টেপ – ১)
ক্রিম চিজ  – ১ কাপ
বাটার – ৩ টেবিল চামচ 
চিনি – ৪ টেবিল চামচ
দুধ –  আধা কাপ
ডিমের কুসুম – ৪ টি 
ভ্যানিলা অ্যাসেন্স – ১ চা চামচ।  

(স্টেপ – ২)
ময়দা – আধা কাপ
কর্নফ্লাওয়ার – দেড় টেবিল চামচ 
 
(স্টেপ – ৩)
ডিমের সাদা অংশ – ৪ টি 
চিনি  – আধা কাপ

যেভাবে করবেন

প্রথমে স্টেপ ১ এর সব উপকরণ একসঙ্গে একটি পাত্রে নিয়ে ৫ মিনিট খুব ভালোভাবে বিট করে নিন। এই মিশ্রণের সঙ্গে একটি একটি করে ডিমের কুসুম দিয়ে মিশিয়ে নিন।  এবার ( স্টেপ ২ -এর ) ময়দা ও কর্নফ্লাওয়ার চালনি দিয়ে চেলে মিশ্রণে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন।  

এখন অন্য একটি বাটিতে ৪ টি ডিমের সাদা অংশ নিয়ে হ্যান্ড বিটার বা ইলেকট্রিক বিটার দিয়ে বিট করবেন ও চিনি দিয়ে দিন। খেয়াল রাখবেন সব চিনি একসঙ্গে দেবেন না, তাতে ডিমের ফোম না হয়ে পাতলা হয়ে যাবে। ডিমের ফোম তৈরি হয়ে গেলে ওপরের মিশ্রণটি আলতোভাবে ডিমের ফোমের সঙ্গে মিশিয়ে নিবেন।  

এবার সাত ইঞ্চি একটি মোল্ডে বেকিং পেপার দিয়ে তাতে একটু ওপর থেকে মিশ্রণ মোল্ডে ঢেলে নিন।  নয় ইঞ্চি একটি মোল্ডে গরম পানি দিয়ে তাতে কেকের মোল্ডটি বসিয়ে দিন। এবার ওভেনে ১৫০ ডিগ্রিতে (ওপর নিচ দু’দিকেই হিট থাকবে) ৫০মিনিট বেক করুন।  কেক বের করে দেখে নিন, হয়ে গেলে নামিয়ে ঠাণ্ডা করে কেটে পরিবেশন করুন মজাদার চিজ কেক।  

 

 

কিউএনবি/আয়শা/২২ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit