রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনাম
টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন লোহিত সাগর থেকে সৌদি আরব, হুথিদের উত্থান যেভাবে দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

কেমন হতে পারে আর্জেন্টিনার ২০২৬ বিশ্বকাপের একাদশ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২
  • ৯৯ Time View

স্পোর্টস ডেস্ক : যুক্তরাষ্ট্র-কানাডা এবং মেক্সিকোতে অনুষ্ঠিত হবে ২০২৬ বিশ্বকাপ। আর্জেন্টিনার কাতার বিশ্বকাপের কোন ফুটবলার থাকবেন কে থাকবে না, তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে আলোচনা। এ নিয়ে প্রতিবেদন তৈরি করেছে সংবাদমাধ্যম ‘গোল’। চলুন জেনে নেই ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশে কে কে থাকতে পারে-কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়া আর্জেন্টিনার দলটি ছিল বেশ ভারসাম্যপূর্ণ।

যেখানে লিওনেল মেসি, ডি মারিয়া, ওতামেন্দি মতো অভিজ্ঞরা ছিলেন। প্রথম বিশ্বকাপ হলেও পারদেস, ডি পল, মার্টিনেজদের বয়স ৩০ বছরের কাছাকাছি। অন্যদিকে দলটিতে এনজো ফার্নান্দেজ, লিয়ান্দ্রো মার্টিনেজ, নাহুয়েল মলিনার মতো তরুণরাও ছিলেন। যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডায় যৌথভাবে অনুষ্ঠিত ২০২৬ বিশ্বকাপে ওই দলে অবধারিতভাবে আসবে বড় পরিবর্তন। মেসি, ডি পল, তাগলিয়াফিকো ওই বিশ্বকাপে থাকবেন না। ওই জায়গায় আলমাদা, লো চেলসো, গারনাচো একাদশে ঢুকবেন। সংবাদমাধ্যম গোল বলছে, এমবাপ্পেকে নিয়ে একাধিক ট্রল করা আর্জেন্টাইন গোলকিপার মার্তিনেজ আগামীবারও থাকবেন। রক্ষণভাগে আগামী বিশ্বকাপে নেতৃত্ব দিতে পারেন পারেন ক্রিস্টিয়ান রোমেরো। কাতারে বেঞ্চে থাকা ম্যানইউ তরুণ ডিফেন্ডার লিয়ান্দ্রো মার্টিনেজ হতে পারেন তার সঙ্গী। 

মিডফিল্ডে থাকতে পারেন ২১ বছর বয়সী এনজো ফার্নান্দেজ। তার সঙ্গী ধরা হয়েছে লিয়ান্দ্রো পারদেসকে। যদিও ডি পলের বয়সও তার মতোই ২৮। তারকা খ্যাতি নিয়ে এবং পরিপক্ক হয়ে পরবর্তী বিশ্বকাপে যাবেন জুলিয়ান আলভারেজ। কাতার বিশ্বকাপে তিনি চার গোল করে জাত চিনিয়েছেন। তার সঙ্গে দুই উইঙ্গে দুই তরুণকে দেখা যেতে পারে। গোলের মতে, ম্যানইউতে খেলা ১৮ বছরের অ্যালেজান্দ্রো গারনাচো খেলতে পারেন লেফট উইঙ্গে। আর রাইট উইঙ্গে দেখা যেতে পারে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে খেলা থিয়াগো আলমাদা।

 

 

কিউএনবি/আয়শা/২২ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit