শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
সারা দেশে হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু গিনেস রেকর্ডে বিশ্বের সবচেয়ে লম্বা ঘোড়া ‘হুগো’, বাড়ছে এখনও কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার শিল্পকলা একাডেমিতে শুরু হলো কবীর-লালন ভাবসংগীত উৎসব এক দিনে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯০ ফুটবলকে বিদায় বলে দিলেন ঘানার ফুটবলার আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনীতিতে সৎ, যোগ্য ও মেধাবী মানুষের অংশগ্রহণ প্রয়োজন: তথ্যমন্ত্রী বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ এখন হুতিদের হাতে যুদ্ধ দীর্ঘায়িত করার পক্ষে নন ইরানের প্রেসিডেন্ট

সংসদ থেকে পদত্যাগ করে যা বললেন বিএনপির হারুন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২
  • ৯০ Time View

ডেস্ক নিউজ : বিদেশ থাকায় এতোদিন পদত্যাগ করতে পারেনি।আজ সংসদ থেকে নিজের পদ প্রত্যাহার করে নিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও চাপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য হারুন অর রশীদ। বৃহস্পতিবার বেলা ১১টায় সংসদে সশরীরে উপস্থিত হয়ে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।

পদত্যাগপত্র জমা দেওয়ার পর হারুন অর রশিদ বলেন, বর্তমানে দেশ আইন ও সংবিধান অনুযায়ী পরিচালিত হচ্ছে না। জাতীয় সংসদে এখন কোনো বিরোধী দল নেই। তিনি বলেন, আমাদের সমাবেশের সিদ্ধান্ত অনুযায়ী জাতীয় সংসদে বিএনপির সাতজন এমপি পদত্যাগপত্র জমা দিয়েছিলাম। কিন্তু আমি দেশের বাইরে থাকার কারণে আমার পদত্যাগপত্র গৃহীত হয়নি। আমি বুধবার রাতে দেশে এসেছি এবং আজ জাতীয় সংসদের মাননীয় স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছি।

সংসদের সমালোচনা করে তিনি বলেন, বর্তমান সংসদ মহাজোট সরকারের দলীয় কার্যালয়ে পরিণত হয়েছে। এ সংসদকে অবিলম্বে বিলুপ্ত করতে হবে। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। মহাজোটের শরিকদের পদত্যাগ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকার ফাঁকা মাঠে গোল দিতে চায়। বিএনপি ও তার জোটসঙ্গীরা আগামী নির্বাচনে অংশ না নিলে দেশে কোনো অর্থবহ নির্বাচন হবে না।

বিএনপির এমপিদের সংসদ থেকে পদত্যাগকে সরকারের দমন-পীড়ন ও নির্যাতন নীতির বিরুদ্ধে প্রতিবাদের বার্তা হিসেবে উল্লেখ করেন তিনি। চলতি একাদশ জাতীয় সংসদে বিএনপির সাতজন সংসদ সদস্য ছিলেন। ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির বিভাগীয় জনসভা থেকে তারা পদত্যাগের ঘোষণা দেন। পরের দিন ১১ ডিসেম্বর দলটির পাঁচজন সদস্য সংসদ গিয়ে তাদের পদত্যাগপত্র জমা দেন। আরেকজন অসুস্থ থাকায় তার পক্ষে পদত্যাগপত্র জমা দেন ব্যারিস্টার রুমিন ফারহানা। ওই সময় হারুন বিদেশে থাকার কারণে পদত্যাগপত্র জমা দিতে পারেননি। 

 

 

কিউএনবি/আয়শা/২২ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit