শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
সারা দেশে হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু গিনেস রেকর্ডে বিশ্বের সবচেয়ে লম্বা ঘোড়া ‘হুগো’, বাড়ছে এখনও কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার শিল্পকলা একাডেমিতে শুরু হলো কবীর-লালন ভাবসংগীত উৎসব এক দিনে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯০ ফুটবলকে বিদায় বলে দিলেন ঘানার ফুটবলার আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনীতিতে সৎ, যোগ্য ও মেধাবী মানুষের অংশগ্রহণ প্রয়োজন: তথ্যমন্ত্রী বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ এখন হুতিদের হাতে যুদ্ধ দীর্ঘায়িত করার পক্ষে নন ইরানের প্রেসিডেন্ট

বিএনপির ২৭ দফা প্রস্তাব রাষ্ট্র নির্মাণের ঐতিহাসিক সনদ : তাসমিয়া প্রধান

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২
  • ১০১ Time View

ডেস্ক নিউজ : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অভিনন্দন জানিয়ে জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান বলেছেন, শেখ হাসিনার শাসনামলে বর্তমান বিপর্যয়মূখী রাষ্ট্রকে নতুন সংস্কারে বিএনপি তথা তারেক রহমান কর্তৃক ২৭ দফা প্রস্তাবনা আগামীর রাষ্ট্র নির্মাণের ঐতিহাসিক সনদ হিসেবে জনগণ গ্রহণ করেছেন। বুধবার সকালে আসাদগেট জিইউপি মিলনায়তনে জাগপা আয়োজিত ২৪ ও ৩০ তারিখ ঘোষিত ১০ দফার আন্দোলনে করণীয় শীর্ষক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, বাংলাদেশকে বিশ্বায়ন রূপে গড়ে তোলতে বিএনপির এই প্রস্তাবনা বিশ্ব প্রসংশনীয়। তবে প্রস্তাবিত দফা গুলো দেশের গণতন্ত্র, সুশাসন, জনগণের মৌলিক অধিকার, মানবাধিকার, গণমাধ্যমের স্বাধীনতা ও ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাসমিয়া প্রধান আরো বলেন, নারীর ক্ষমতায়নে তারেক রহমানের প্রস্তাবনা সকল নারীর জন্য একটি মাইলফলক ইতিহাস ছাপিয়ে যাবে। নারীর প্রতি তারেক রহমান ও বিএনপির এই সম্মান রাষ্ট্রের সুশাসন ও সুখ-সমৃদ্ধি গঠনে বড় ভূমিকা রাখবে। সুতরাং নারীর জাগরণেই হবে রাষ্ট্রের আরেকটি মেরুদণ্ড।

এ সময় আরো বক্তব্য রাখেন জাগপা’র সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আবু মোজাফফর মো. আনাছ, আসাদুর রহমান খান, নিজামুদ্দিন অমিত, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শফিকুল ইসলাম, সহসভাপতি ও রাজনৈতিক মুখপাত্র রাশেদ প্রধান, সদস্য রিয়াজ রহমান, যুব জাগপা’র সভাপতি নজরুল ইসলাম বাবলু প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/২১ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit