বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম
সূচকের উত্থানের মধ্য দিয়ে পুঁজিবাজারে লেনদেন চলছে লাফিয়ে বাড়ছে তাপমাত্রা, সামনে আরও বড় বিপর্যয়? সিলেটের সড়ক থেকে ৮ মাসে ৫ কোটি টাকা আদায় পুলিশের রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে একাধিক মামলার দুই আসামি গ্রেফতার হৃদরোগের সঙ্গে লড়াই, ২২ বছরেই থামল মিস অস্ট্রিয়ার জীবন দূষিত শহরের তালিকায় শীর্ষে লাহোর, ঢাকার বাতাসও অস্বাস্থ্যকর ইরানের দক্ষিণ উপকূলে রাতভর বিস্ফোরণ, উত্তেজনা ঘিরে বাড়ছে উদ্বেগ মধ্যবর্তী নির্বাচনের পরেই থামবে ইরান যুদ্ধ, দাবি ট্রাম্পের পরিবেশ রক্ষায় গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী ইরানের পতন এখন সময়ের ব্যাপার মাত্র, দাবি নেতানিয়াহুর

২১ বছর পর ভারতে মিসেস ওয়ার্ল্ডের মুকুট

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২
  • ১৩১ Time View

বিনোদন ডেস্ক : দীর্ঘ ২১ বছর পর ভারতে ফিরল মিসেস ওয়ার্ল্ডের মুকুট। দেশটির জম্মু ও কাশ্মীরের মেয়ে সারগাম কৌশল জিতলেন এই মুকুট। রবিবার রাতে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে আলোঝলমলে আয়োজনে বিবাহিত নারীদের সৌন্দর্য প্রতিযোগিতার চূড়ান্ত আসরে সেরার মুকুট পরিয়ে দেওয়া হয় সারগামকে।

মিসেস ইন্ডিয়ার ইনস্টাগ্রাম পোস্টে সারগামকে শুভেচ্ছা জানিয়ে বলা হয়, “দীর্ঘ অপেক্ষার ইতি ঘটল, ২১ বছর পর আমরা মুকুট ফিরে পেলাম।”২০০১ সালে ভারত থেকে অভিনেত্রী ও মডেল অদিতি গোবিত্রিকর প্রথমবার এ মুকুট অর্জন করেন। ১৯৮৪ সাল থেকে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এবারের আসরে বিশ্বের বিভিন্ন দেশের ৬৩ প্রতিযোগীকে পেছনে ফেলে বিজয়ী হয়েছেন সারগাম। এবারের মিসেস ইন্ডিয়ার বিচারকের দায়িত্বে ছিলেন অদিতি গোবিত্রিকর।

৩২ বছর বয়সী সারগাম মডেলিংয়ের পাশাপাশি শিক্ষকতা, কনটেন্ট রাইটার ও চিত্রশিল্পী হিসেবে কাজ করেছেন। জম্মু ও কাশ্মীরে তার জন্ম হলেও সারগাম এখন বাস করেন মুম্বাইয়ে। তার স্বামী আদিত্য মনোহর শর্মা এক নৌ কর্মকর্তা। তিন বছর প্রেম করার পর ২০১৮ সালে গাঁটছড়া বেঁধেছেন তারা।

বিয়ের আগে তাকে মডেলিংয়ে দেখা যায়নি, বিয়ের পর মডেলিংয়ে যাত্রা করেন সারগাম। স্বামীর উৎসাহে চলতি বছরের জুনে মিসেস ইন্ডিয়া প্রতিযোগিতায় নাম লেখান তিনি। ভারতের ৫৩ প্রতিযোগীকে পেছনে ফেলে প্রথম হয়ে মিসেস ওয়ার্ল্ডের চূড়ান্ত আসরে অংশ নেন তিনি। মিসের ওয়ার্ল্ডের এবারের আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন মডেল পিয়া বিপাশা, তবে সেরার তালিকায় আসতে পারেননি তিনি।

 

 

কিউএনবি/আয়শা/২১ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ২:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit