বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম
সূচকের উত্থানের মধ্য দিয়ে পুঁজিবাজারে লেনদেন চলছে লাফিয়ে বাড়ছে তাপমাত্রা, সামনে আরও বড় বিপর্যয়? সিলেটের সড়ক থেকে ৮ মাসে ৫ কোটি টাকা আদায় পুলিশের রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে একাধিক মামলার দুই আসামি গ্রেফতার হৃদরোগের সঙ্গে লড়াই, ২২ বছরেই থামল মিস অস্ট্রিয়ার জীবন দূষিত শহরের তালিকায় শীর্ষে লাহোর, ঢাকার বাতাসও অস্বাস্থ্যকর ইরানের দক্ষিণ উপকূলে রাতভর বিস্ফোরণ, উত্তেজনা ঘিরে বাড়ছে উদ্বেগ মধ্যবর্তী নির্বাচনের পরেই থামবে ইরান যুদ্ধ, দাবি ট্রাম্পের পরিবেশ রক্ষায় গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী ইরানের পতন এখন সময়ের ব্যাপার মাত্র, দাবি নেতানিয়াহুর

সর্বকালের সেরা ৫০ অভিনেতার তালিকায় শাহরুখ খান

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২
  • ১০৮ Time View

বিনোদন ডেস্ক : বিশ্বসেরা ৫০ অভিনেতার তালিকায় নাম লেখালেন বলিউড বাদশা শাহরুখ খান। তিনি একমাত্র ভারতীয় অভিনেতা যিনি এই তালিকায় স্থান পেয়েছেন। বলা হচ্ছে শাহরুখ খানের কথা। সর্বকালের সেরা ৫০ জন অভিনয়শিল্পীর তালিকা প্রকাশ করেছে ব্রিটিশ ম্যাগাজিন ‘এম্পায়ার’। সেখানে একমাত্র ভারতীয় হিসেবে রয়েছে শাহরুখের নাম। এ তালিকায় আছে মার্লন ব্র্যান্ডো, টম হ্যাঙ্কস, কেট উইন্সলেট প্রমুখের নাম। 

এই লিস্টে বাদশাহের একাধিক আলোচিত কাজের কথা উল্লেখ করা হয়েছে।এর মধ্যে আছে ‘কুছ কুছ হোতা হ্যায়’ ছবি থেকে রাহুল খান্নার চরিত্র, সঞ্জয় লীলা বনসালির ‘দেবদাস’ থেকে দেবদাস মুখোপাধ্যায়, আশুতোষ গোয়ারিকরের ‘স্বদেশ’ ছবি থেকে মোহন ভার্গবের চরিত্রসহ অনেক চিত্র।

শাহরুখ খান আল প্যাসিনো, লিওনার্দো ডিক্যাপ্রিওর সঙ্গে এ তালিকায় নিজের জায়গা করে নিয়েছেন। এ তালিকায় কিং খানের একাধিক উল্লেখযোগ্য ডায়ালগের কথাও উল্লেখ করা হয়েছে। 

এর মধ্যে আছে ‘জব তক হ্যায় জান’ ছবির ‘জীবন প্রতিদিন আমাদের একটু একটু করে মারে। আর বোমা একেবারে’ ডায়ালগটি। এই ছবিতে তিনি ভারতীয় আর্মির মেজর সমর আনন্দের চরিত্রে অভিনয় করেছিলেন। এটাই যশ চোপড়ার শেষ পরিচালিত ছবি। শাহরুখের সঙ্গে এখানে ক্যাটরিনা কাইফ এবং আনুশকা শর্মাকে দেখা গিয়েছিল।

দীর্ঘ ৪ বছর পর কিং খান তার নতুন ছবি ‘পাঠান’ নিয়ে আগামী বছর বড়পর্দায় ফিরবেন। এই ছবিটির পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ। তার সঙ্গে দীপিকা পাড়ুকোন এবং জন আব্রাহামকে এই ছবিতে দেখা যাবে। তবে এই বছর তাকে অয়ন মুখোপাধ্যায়ের ছবি ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ১- শিবা’য় দেখা গিয়েছিল ক্যামিও চরিত্রে। তবে বর্তমানে তার পাঠান ছবিটি নিয়ে বেশ বিতর্ক তৈরি হয়েছে। মূলত এই ছবির বেশরম গানটি এবং সেখানে দীপিকার পরনে থাকা পোশাক নিয়েই যত গোল বেঁধেছে।

 

 

কিউএনবি/আয়শা/২১ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ২:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit