বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনাম
সূচকের উত্থানের মধ্য দিয়ে পুঁজিবাজারে লেনদেন চলছে লাফিয়ে বাড়ছে তাপমাত্রা, সামনে আরও বড় বিপর্যয়? সিলেটের সড়ক থেকে ৮ মাসে ৫ কোটি টাকা আদায় পুলিশের রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে একাধিক মামলার দুই আসামি গ্রেফতার হৃদরোগের সঙ্গে লড়াই, ২২ বছরেই থামল মিস অস্ট্রিয়ার জীবন দূষিত শহরের তালিকায় শীর্ষে লাহোর, ঢাকার বাতাসও অস্বাস্থ্যকর ইরানের দক্ষিণ উপকূলে রাতভর বিস্ফোরণ, উত্তেজনা ঘিরে বাড়ছে উদ্বেগ মধ্যবর্তী নির্বাচনের পরেই থামবে ইরান যুদ্ধ, দাবি ট্রাম্পের পরিবেশ রক্ষায় গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী ইরানের পতন এখন সময়ের ব্যাপার মাত্র, দাবি নেতানিয়াহুর

‘বড়লোক স্বামী বলে’ মালাইকার রসিকতা, ক্ষোভপ্রকাশ ছোটবোন অমৃতার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২
  • ১০১ Time View

বিনোদন ডেস্ক : রসিকতা করতে গিয়ে প্রিয়জনের মনে আঘাত দিয়ে ফেলা কি উচিত? বোন মালাইকা অরোরার উপর এত দিন রাগ পুষে রেখেছিলেন ভারতীয় টেলিভিশন অভিনেত্রী অমৃতা অরোরা। অবশেষে তা মিটমাট হল খাবার টেবিলে।বহুদিন পর পারিবারিক আড্ডায় এক হয়েছিলেন তারা। মালাইকা, অমৃতার সঙ্গে তাদের মা জয়েস পলিকার্প এবং মালাইকার ছেলে আরহান— সবাই মিলে জমিয়ে পিকনিক করলেন। তবে শুরুতে কাঁটা হয়েছিল দুই বোনের ঝগড়া।

সমস্যার সূত্রপাত একটি স্ট্যান্ডআপ কমেডির শো থেকে। সেখানে বোন অমৃতাকে নিয়ে মজার ছলে নানা কথা বলেছিলেন মালাইকা। তাকে বলতে শোনা যায়, “আমার বোন তার বড়লোক স্বামীর সঙ্গে সুখে সংসার করছে। সে মজাদার, আর আমি সুন্দরী। সে ধনী, আমি স্ট্যান্ডআপ করছি…।”

বিশেষ করে, ছোটখাটো চেহারায় অমৃতার বিশাল বিশাল মাপের পোশাক পরার ধরন নিয়ে মন্তব্য করাতেই দর্শক হেসে গড়িয়ে পড়েন। কিন্তু খেপে যান অমৃতা। সেদিন কিছু বলেননি, কিন্তু পরে বোনকে বললেন, “স্ট্যান্ডআপ কমেডি বলে যা খুশি বলবে? একটু তো আমার দিকটাও ভাববে! আমায় একবারও জিজ্ঞাসা করেছিলে পরে? আমার খারাপ লেগেছে কি না?”

শুনে তাজ্জব মালাইকা। যদিও মুখে বললেন, “স্ট্যান্ডআপে তো এ রকমই হয়। কিন্তু সবটাই মজা, যেটা তুমি বুঝতে পারোনি।”অমৃতা এরপর তাকে থামিয়ে দিয়ে বলেন, “তাই বলে লোক হাসানোর জন্য আমায় নিয়ে যা-তা বলবে? আমি সেদিন কিছু বলিনি। তুমি তোমার অনুষ্ঠান মাতিয়েছ। ভাল সময় কাটিয়েছ। কিন্তু আজ বলছি, সে দিনের পর আজই যেহেতু প্রথম দেখা আমাদের। আমার মনে হয়, এরপর থেকে অন্যদের নিয়ে মজা করার আগে তোমার সব দিক বিবেচনা করে দেখা উচিত।”

মিটমাট হয়ে যায় কিছুক্ষণ পরই। আরহানের সঙ্গে গল্প করতে দেখা যায় অমৃতাকে। মালাইকাও আসেন। বোনকে জড়িয়ে নেন বুকে। শাকিল লাদাককে বিয়ে করে দুই সন্তানের জননী অমৃতা। আরবাজ খানের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর মালাইকা বর্তমানে অর্জুন কাপুরের সঙ্গে প্রেমের সম্পর্কে আছেন। ছেলে আরহান থাকে মায়ের সঙ্গেই।

 

 

কিউএনবি/আয়শা/২০ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit