রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
নারী অ্যাথলেট পুরুষ প্রমাণিত, আজীবন নিষেধাজ্ঞা খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ দেবীগঞ্জে মাস্তুল ফাউন্ডেশনের উদ্যোগে টিউবওয়েল বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ॥ ফুলবাড়ীতে জমি দখলের অভিযোগ, দায়ের করা মামলা এবং ইমরান চৌধুরী নিশাদ গংয়ের মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদ॥ টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল মিশর .ভারতের স্বাধীনতা দিবসে মোদির ৬ বড় ঘোষণা ‘বাংলাদেশের জয় কল্পনা নয়, বাস্তবের পথে’ ট্রাম্পের আরও অর্থনৈতিক একঘরে করার হুমকিতে চাপে ইরানিরা আক্রমণকারীদের হাত থেকে মসজিদ বাঁচানো যুবককে সম্মানিত করল সৌদি

রাজস্থলীতে নিখোঁজ ছাত্রলীগ নেতাকে উদ্ধারের দাবীতে রাঙামাটির তিন রুটে ২৪ ঘন্টার হরতাল 

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২
  • ১৫৮ Time View
আলমগীর মানিক,রাঙামাটি :  রাঙামাটির রাজস্থলীতে ছাত্রলীগ নেতা সালাউদ্দিন  নিখোঁজের ১৬ দিন পরও উদ্ধার না হওয়ায় দুই দফা বেঁধে দেয়া আল্টিমেটাম শেষে রাজস্থলী, রাঙামাটি ও বান্দরবান সড়কে ২৪ঘন্টার হরতাল  আজ মঙ্গলবার   সকাল ০৬ টা থেকে বুধবার সন্ধ্যা ০৬ টা পর্যন্ত ২৪ ঘন্টার হরতাল পালন করছে বাঙ্গালহালিয়া সচেতন  নাগরিক পরিষদ।হরতালের কারণে সকাল থেকে রাজস্থলী উপজেলাধীন তিন সড়কে সকল প্রকার যাত্রীবাহি যানচলাচল বন্ধ রয়েছে।  দোকানপাট খোলা থাকলেও বাজার সাধারণ মানুষের উপস্থিত তুলনা মূলক কম দেখা গেছে। এদিকে সড়কের বিভিন্ন স্থানে পিকেটিংয়ে করতে দেখা গেছে হরতাল আহবানকারী সচেতন নাগরিক কমিটির সদস্যদের।  তবে এখনো পর্যন্ত হরতালের কারণে কোথাও অপ্রীতিকর  ঘটনার খবর পাওয়া যায়নি। 

নিখোঁজ সালাউদ্দিনকে উদ্ধার না হওয়া পর্যন্ত নাগরিক কমিটির দিন দিন  কঠোর কর্মসূচি হাতে নিবে বলেও জানিয়েছেন হরতাল আহবানকারীরা।উল্লেখ্য, নিখোঁজ সালাউদ্দিন রাঙামাটি রাজস্থলী উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নে আমতলী পাড়া নামক এলাকায় থেকে গত ১৬ দিন আগে নিখোঁজ হন। নিখোঁজের এতোদিন পরে ও উদ্ধার হয়নি। সালাউদ্দীন রাজস্থলী উপজেলা ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদকের দায়িত্বে রয়েছেন বলে জানা গেছে।

কিউএনবি/অনিমা/২০ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১২:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit