রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
শিরোনাম
টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন লোহিত সাগর থেকে সৌদি আরব, হুথিদের উত্থান যেভাবে দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

করোনাভাইরাস টিকার চতুর্থ ডোজ শুরু আজ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২
  • ১২৭ Time View

ডেস্ক নিউজ : দেশব্যাপী করোনা ভাইরাসের টিকার চতুর্থ ডোজের কার্যক্রম শুরু হচ্ছে আজ মঙ্গলবার (২০ ডিসেম্বর) থেকে। এ দফায় ষাটোর্ধ্ব, সম্মুখসারির যোদ্ধা ও কম রোগ প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন, গর্ভবতী নারী এবং দুগ্ধদানকারী মায়েদের টিকা দেওয়া হবে।

চতুর্থ ডোজ হিসেবে ফাইজারের টিকা ব্যবহার করা হবে।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ও লাইন ডিরেক্টর, কোভিড-১৯ ভ্যাকসিন ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ডা. মো. শামসুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়— তৃতীয় ডোজ পাওয়ার পর চার মাস অতিবাহিত হয়েছে এমন ব্যক্তিদের দ্বিতীয় বা চতুর্থ ডোজ দেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশব্যাপী সিটি করপোরেশন, জেলা, উপজেলা ও পৌরসভা পর্যায়ে অবস্থিত সব স্থায়ী কোভিড-১৯ ভ্যাকসিনেশন সেন্টারে (বিশেষায়িত হাসপাতাল, সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল, ৫০০, ২৫০ এবং ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল, জেলা সদর হাসপাতাল, উপজেলা সরকারি স্বাস্থ্য কমপ্লেক্স ইত্যাদি) চলমান বুথে করোনা টিকার চুতর্থ ডোজ দেওয়া হবে।

কিউএনবি/অনিমা/২০ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১২:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit