শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
মার্কিন নিষেধাজ্ঞার চাপে ইরানি এয়ারলাইন নিষিদ্ধ করল আমিরাত নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, নিউইয়র্কে গ্রেফতার ১০৩ ইউক্রেনের সামরিক সহায়তায় ৬.৬ বিলিয়ন ইউরো দিতে সম্মত ইইউ নারীর আপত্তিকর ছবি মুছে ফেলতে মেটাকে দিল্লি হাইকোর্টের নির্দেশ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লেজার প্রযুক্তির অস্ত্র মোতায়েন, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য জাতিসংঘে সানগ্লাস পরে কেন বক্তব্য দিলেন নেপালের প্রধানমন্ত্রী পর্তুগালে জনসমক্ষে মুখঢাকা নিষিদ্ধ ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থীদের জন্য নতুন নিয়ম ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরিতে সায় ট্রাম্পের প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সার্বিক কার্যক্রম নিয়ে প্রেস ব্রিফিং আজ

এই শীতে সঠিক উপায়ে চুলের যত্ন

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২
  • ১০৪ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : সঠিক উপায়ে শ্যাম্পু

চুল পরিষ্কারের খুব সাধারণ একটি উপায় শ্যাম্পু করা। চুলের ধরন বুঝে শ্যাম্পু করতে হবে। অনেকে চুল না ভিজিয়েই সরাসরি শ্যাম্পু মাথায় দিয়ে দেন, এটা ঠিক নয়। শ্যাম্পু করার আগে চুল পানিতে ভিজিয়ে নিতে হবে।

ভেজা চুলে শ্যাম্পু ভালো কাজ করে। আর শ্যাম্পু করার সময় চুলের গোড়ার দিক থেকে শুরু করতে হবে। অনেকের ধারণা, প্রতিদিন শ্যাম্পু করলে চুল বেশি পরিষ্কার থাকে। এটি ভুল। এতে চুলের আরো ক্ষতি হয়। সবচেয়ে ভালো হয় সপ্তাহে দুই বা তিন দিন চুল শ্যাম্পু করা। তবে প্রতিদিন যদি শ্যাম্পু করার প্রয়োজন হয় সে ক্ষেত্রে মাইল্ড শ্যাম্পু ব্যবহার করাই ভালো।

কন্ডিশনার ব্যবহার

চুলের জন্য কন্ডিশনার খুব ভালো। শ্যাম্পুর পর কন্ডিশনার ব্যবহার করলে খেয়াল রাখবেন যেন তা মাথার চামড়ার অংশে না লাগে। কন্ডিশনার চুলে শ্যাম্পুর ক্ষতি কাটিয়ে উঠতে সাহায্য করে। চুলের বর্ম হিসেবে কাজ করে। চুল ঝরঝরে ও কোমল থাকে। এমন চুলে সহজে ময়লা বসতে পারে না।   

চুল আঁচড়ানো

অনেকে শীতে শ্যাম্পু করা একটা ঝামেলা মনে করেন। সে ক্ষেত্রে চুল পরিষ্কার রাখতে কিছু উপায় অবলম্বন করতে পারেন। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে মোটা দাঁতের চিরুনি দিয়ে চুল ভালো করে আঁচড়ে নিন। গোসলের সময় অবশ্যই চুল পর্যাপ্ত পানি দিয়ে ধুয়ে নিন। চুল পরিষ্কারে ঠাণ্ডা পানি ব্যবহার করতে হবে। গরম পানি চুলের জন্য ক্ষতিকর।

চুল ঢেকে বের হোন

শীতের আবহাওয়া বেশ রুক্ষ থাকে। এ সময় শুষ্ক বাতাসে বাইরে ধুলিবালির পরিমাণ বেড়ে যায়। তাই বাইরে বের হওয়ার সময় চুল ঢেকে রাখতে হবে। মাথায় ওড়না, স্কার্ফ, টুপি ব্যবহার করতে পারেন। এতে বাতাসে উড়ে আসা ধুলাবালি থেকে চুল রক্ষা পাবে। ময়লা কম হবে।

তেলের বদল ক্রিম                                                                                                                                                                                             

শীতকালে তেল ব্যবহার করলে চুলে ধুলাবালি বেশি জমে। চুলে দ্রুত ময়লা জন্মে। তাই তেলের বদলে হেয়ার ক্রিম ব্যবহার করতে পারেন। যত কম পারা যায় চুলে হাত কম দেবেন, এতে চুল কম ময়লা হবে। চুল যত কম ময়লা হবে ধোয়ার প্রয়োজনীয়তা তত কম হবে।

শ্যাম্পুর বিকল্প

চুলে শ্যাম্পু করতে না চাইলে ১০-১৫টি  গ্রিন-টি ব্যাগ পানিতে ফুটিয়ে সেই পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন। চুল পরিষ্কারের পাশাপাশি ঝরঝরে থাকবে। সপ্তাহে এক দিন সোডা দিয়েও চুল পরিষ্কার করতে পারেন। চুল ভেজানোর পর সোডা মেখে পাঁচ-সাত মিনিট রেখে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এতে চুল নরম হয়, খুশকি দূর হয়। শীতকালে খুশকির সমস্যা বেড়ে যায়। তাই চুল ধোয়ার সময় এক মগ পানিতে পাতিলেবুর রস মিশিয়ে মাথায় দিতে পারেন। এতে খুশকির সমস্যা দূর হবে।

একটি উপকারী প্যাক

একটি বাটিতে তিন টেবিল চামচ ঠাণ্ডা টক দই ও এক টেবিল চামচ বেকিং  সোডা মিশিয়ে ঘন মিশ্রণ তৈরি করুন। চুল ও মাথার তালুতে প্যাকটি ভালো করে লাগান। ১৫ মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলুন। শ্যাম্পু করার প্রয়োজন নেই। এই প্যাক চুলের ময়লা দূর করে চুল পরিষ্কার করে।

 

 

কিউএনবি/আয়শা/১৯ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit