বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনাম
সূচকের উত্থানের মধ্য দিয়ে পুঁজিবাজারে লেনদেন চলছে লাফিয়ে বাড়ছে তাপমাত্রা, সামনে আরও বড় বিপর্যয়? সিলেটের সড়ক থেকে ৮ মাসে ৫ কোটি টাকা আদায় পুলিশের রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে একাধিক মামলার দুই আসামি গ্রেফতার হৃদরোগের সঙ্গে লড়াই, ২২ বছরেই থামল মিস অস্ট্রিয়ার জীবন দূষিত শহরের তালিকায় শীর্ষে লাহোর, ঢাকার বাতাসও অস্বাস্থ্যকর ইরানের দক্ষিণ উপকূলে রাতভর বিস্ফোরণ, উত্তেজনা ঘিরে বাড়ছে উদ্বেগ মধ্যবর্তী নির্বাচনের পরেই থামবে ইরান যুদ্ধ, দাবি ট্রাম্পের পরিবেশ রক্ষায় গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী ইরানের পতন এখন সময়ের ব্যাপার মাত্র, দাবি নেতানিয়াহুর

যে কারণে আগে বিয়ে করার উপদেশ দিলেন শাহরুখ

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২
  • ১৩৫ Time View

বিনোদন ডেস্ক : আগামী ২৫ জানুয়ারি মুক্তি পেতে চলেছে বলিউড বাদশা শাহরুখ খানের নতুন ছবি ‘পাঠান’। এ ছবির হাত ধরেই দীর্ঘ চার বছর পর ফের পর্দায় ফিরতে চলেছেন কিং খান। যদিও এই বছর ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে তাকে একটি ক্যামিও চরিত্রে দেখা গেছে। 

এক ভক্ত কিং খানকে বলেন, ‘স্যার আমি ২৫ তারিখ বিয়ে করছি। আপনি কি প্লিজ ছবিটা ২৬ জানুয়ারি মুক্তি করবেন? তা হলে খুব ভালো হয়। ধন্যবাদ।’

ভক্ত অনুরোধ করলেও বাদশা কিন্তু ছবি মুক্তির দিন পেছানোর ইচ্ছে নেই। তিনি বললেন, এক কাজ কর, তুমিই বরং ২৬ জানুয়ারি বিয়েটা করে ফেল। তা ছাড়া ওই দিন তো ছুটিও আছে!

আরেক ভক্ত লেখেন— ২৬ তারিখ বিয়ে ঠিক হয়ে গেছে। কী করব? এর উত্তরে শাহরুখ বলেন, আগে বিয়ে করে নে, হানিমুনে গিয়ে ছবি দেখিস!

অভিনেতা যে বরাবর এমনই মজার উত্তর দিয়ে থাকেন সে সবারই জানা। এবারও তার ব্যতিক্রম হলো না। এদিন তিনি আরও একাধিক প্রশ্নের উত্তরেই এমন মজার সব কথা বলেছেন। এক ব্যক্তি লিখেছেন— পাঠান ছবির প্রথম দিন কেমন হবে? কী মনে হচ্ছে? উত্তরে অভিনেতা লেখেন— আমি ভবিষৎ গণনার ব্যবসায়ে নামিনি এখনো। আমি তোমাদের সবাইকে বিনোদন দেওয়ার ব্যবসায়ে আছি, তোমাদের সবাইকে হাসিখুশি দেখতে চাই।

অভিনেতা জানান, তার ছবির অফিসিয়াল ট্রেলার এবং দ্বিতীয় গান শিগগিরই মুক্তি পেতে চলেছে। তিনি লেখেন— পাঠানের জন্য আমরা সর্বত্রভাবে চেষ্টা করছি।

তবে ইতোমধ্যে বিজেপিসহ একাধিক হিন্দু সংগঠন এ ছবি বয়কটের ডাক তুলেছে। তাদের দীপিকার পোশাক এবং তার রঙ নিয়ে ঘোর আপত্তি রয়েছে। অন্যদিকে উলেমা বোর্ডের তরফে বলা হয়েছে— ছবির নাম পাল্টাতে। ফলে এ ছবি নিয়ে নানান বিতর্ক তৈরি হয়েই চলেছে, থামার নাম নেই। যদিও শাহরুখ খান কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে এসে এই বয়কট ট্রেন্ডের ব্যাপারে স্পষ্ট বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, সোশ্যাল মিডিয়ার সংকীর্ণতা আখেরে সিনেমার ক্ষতি করছে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

 

 

কিউএনবি/আয়শা/১৯ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ২:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit