সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনাম
এথেন্সে ভয়াবহ দাবানল, উদ্ধারকারী হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ২ খোদ মনোরোগ বিশেষজ্ঞই করলেন আত্মহত্যা, ভুগছিলেন মানসিক বিষণ্নতায় ফিলিস্তিনিদের রাখা কারাগারের চারপাশে কুমির রাখার পরিকল্পনা স্থগিত করল ইসরায়েলি আদালত ফ্রান্সের দাবানল নিয়ন্ত্রণে, তবে শঙ্কা কাটেনি বিরোধী দল আ.লীগের মতো বক্তব্য দিচ্ছে: মির্জা ফখরুল ভারত থেকে ২ হাজার ৯০০ টন কাঁচামরিচ আমদানির অনুমতি জামায়াত বছরের পর বছর মগবাজারের অফিসের তালা খুলতে পারেনি: রাশেদ খাঁন গুরুত্বপূর্ণ সরকারি ভবনে সৌর প্যানেল বসানোর নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক প্রধানমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রীর সাক্ষাৎ, জাহাজ নির্মাণ খাতে বিনিয়োগের আহ্বান

৩৬ বছর পর আর্জেন্টিনা ৬০ বছর পর ফ্রান্স…

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২
  • ১১৪ Time View

ডেস্ক নিউজ : * ৩৬ বছর পর বিশ্বকাপ জয়ের হাতছানি। শেষবার জিতেছিল ১৯৮৬ সালে

* মেসির সামনে এই প্রথম বিশ্বকাপ জেতার সুযোগ

* চতুর্থ দল হিসাবে তিন কিংবা তার বেশিবার বিশ্বকাপ জেতার সুযোগ আর্জেন্টিনার সামনে। সবচেয়ে বেশি পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল। জার্মানি ও ইতালি জিতেছে চারবার করে

* আর্জেন্টিনা জিতলে ইউরোপের আধিপত্য খর্ব হবে। ২০০২-এ ব্রাজিলের পর চারটি বিশ্বকাপ জিতেছে ইউরোপের দেশ

* ব্রাজিলের (২০০২) পর লাতিন আমেরিকার প্রথম দল হিসাবে ইউরোপীয় দলকে হারিয়ে বিশ্বকাপ জেতার সুযোগ মেসিদের সামনে। ব্রাজিল সেবার হারিয়েছিল জার্মানিকে

* মেসি যদি গোল করেন এবং এমবাপ্পে গোল না পান কিংবা হুলিয়ান আলভারেজ ও অলিভিয়ের জিরু একটির বেশি গোল না করেন, তাহলে সোনার বুট পাবেন মেসি। বিশ্বকাপের সেরা ফুটবলার হওয়ার জন্য সোনার বলও পেতে পারেন মেসি। ২০১৪ সালেও এই পুরস্কার পেয়েছিলেন তিনি।

* এখন পর্যন্ত চারবার ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন মেসি। আর একটি পেলেই এক বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচসেরার পুরস্কার পাওয়ার রেকর্ড গড়বেন

* আর একটি গোল করলে বিশ্বকাপে ছয়টি গোল হবে মেসির। এক বিশ্বকাপে যা হবে তার সর্বোচ্চ। ২০১৪ বিশ্বকাপে পাঁচটি গোল করেছিলেন তিনি। পাশাপাশি আর একটি গোল করলে বিশ্বকাপে পেলের মোট গোলের সংখ্যাও ছুঁয়ে ফেলবেন। ম্যারাডোনাকে আগেই টপকেছেন। পাশাপাশি বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ খেলার নজিরও তৈরি করবেন মেসি। টপকে যাবেন জার্মানির লোথার ম্যাথিউসকে (২৬)

* ফাইনালে মেসি গোল বা অ্যাসিস্ট করলে বিশ্বকাপে সবচেয়ে বেশিবার গোল হওয়ার সঙ্গে যুক্ত থাকবেন। এই মুহূর্তে ১৯টি (১১ গোল, আট অ্যাসিস্ট) অবদান রয়েছে তার। একই স্থানে রয়েছেন জার্মানির জার্ড মুলার এবং ব্রাজিলের রোনালদো

* স্পেনের পর দ্বিতীয় দল হিসাবে প্রথম ম্যাচ হেরেও বিশ্বকাপ জয়ের নজির গড়ার সুযোগ আর্জেন্টিনার সামনে

ফ্রান্স

* ৬০ বছর পর বিশ্বকাপ শিরোপা ধরে রাখার সুযোগ। আগে এই নজির তৈরি করেছে ইতালি ও ব্রাজিল

* প্রথম কোচ হিসাবে টানা দুটি বিশ্বকাপ জেতার সুযোগ দিদিয়ের দেশমের সামনে। এর আগে এই নজির তৈরি করেছেন ভিত্তোরিও পোজো (১৯৩৪ এবং ১৯৩৮)

* দেশম হবেন প্রথম ব্যক্তি যিনি ফুটবলার হিসাবে একবার এবং কোচ হিসাবে দুবার বিশ্বকাপ জিতবেন, যদি ফ্রান্স চ্যাম্পিয়ন হয়। এই কৃতিত্ব রয়েছে ব্রাজিলের মারিও জাগালো এবং জার্মানির ফ্রাঞ্জ বেকেনবাওয়ারের

* টানা পাঁচবার ইউরোপের কোনো দেশে বিশ্বকাপ ট্রফি যাবে, যদি ফ্রান্স জেতে

* এমবাপ্পে ফাইনালে গোল করলে ২৪ বছরের আগে এক বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল করার ক্ষেত্রে ব্রাজিলের পেলে, আর্জেন্টিনার মারিও কেম্পেস এবং কলম্বিয়ার হামেস রদ্রিগেসকে স্পর্শ করবেন এমবাপ্পে

 

 

কিউএনবি/আয়শা/১৮ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৯:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit