সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনাম
এথেন্সে ভয়াবহ দাবানল, উদ্ধারকারী হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ২ খোদ মনোরোগ বিশেষজ্ঞই করলেন আত্মহত্যা, ভুগছিলেন মানসিক বিষণ্নতায় ফিলিস্তিনিদের রাখা কারাগারের চারপাশে কুমির রাখার পরিকল্পনা স্থগিত করল ইসরায়েলি আদালত ফ্রান্সের দাবানল নিয়ন্ত্রণে, তবে শঙ্কা কাটেনি বিরোধী দল আ.লীগের মতো বক্তব্য দিচ্ছে: মির্জা ফখরুল ভারত থেকে ২ হাজার ৯০০ টন কাঁচামরিচ আমদানির অনুমতি জামায়াত বছরের পর বছর মগবাজারের অফিসের তালা খুলতে পারেনি: রাশেদ খাঁন গুরুত্বপূর্ণ সরকারি ভবনে সৌর প্যানেল বসানোর নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক প্রধানমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রীর সাক্ষাৎ, জাহাজ নির্মাণ খাতে বিনিয়োগের আহ্বান

ভারতের নৌবাহিনীতে যুক্ত হলো আইএনএস মরমুগাও

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২
  • ১৩৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতীয় নৌবাহিনীতে রবিবার অন্তর্ভুক্ত হয়েছে যুদ্ধজাহাজ আইএনএস মরমুগাও। এতে আরো শক্তিশালী হলো ভারতের নৌবাহিনী। দেশটির দিকে ধেয়ে আসা ক্ষেপণাস্ত্র আটকাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে এই যুদ্ধজাহাজ। প্রায় দেশীয় প্রযুক্তিতে তৈরি হওয়া এই যুদ্ধজাহাজের উদ্বোধন করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তার সঙ্গে উপস্থিত ছিলেন চিফ অব ডিফেন্স স্টাফ অনিল চৌহানও।

জানা গেছে, নতুন এই যুদ্ধজাহাজটি লম্বায় ১৬৩ মিটার। জাহাজটি তৈরি করতে যে উপাদান ব্যবহার করা হয়েছে তার ৭৫ শতাংশ তৈরি হয়েছে ভারতের মাটিতে। নানা ধরনের ক্ষেপণাস্ত্র বহন করা ছাড়াও ভারতের দিকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র আটকানোর ক্ষমতা রয়েছে এই যুদ্ধজাহাজের। সর্বোচ্চ সাত হাজার ৪০০ টন ওজনের জিনিস বহন করতে পারে আইএনএস মরমুগাও।

জাহাজটি উদ্বোধন করতে গিয়ে দেশীয় প্রযুক্তির উন্নতির কথা তুলে ধরেছেন প্রতিরক্ষামন্ত্রী। তিনি বলেন, ‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র বহনকারী জাহাজগুলোর মধ্যে অন্যতম ভারতের আইএনএস মরমুগাও। শুধু ক্ষেপণাস্ত্র বহন নয়, যুদ্ধজাহাজ হিসেবেও প্রথম সারিতে থাকবে ভারতের এই নতুন জাহাজ। নৌ প্রতিরক্ষায় ভারত কতখানি উন্নতি করেছে,আইএনএস মরমুগাও তার প্রকৃষ্ট উদাহরণ। ‘

রাজনাথের মতে, যুদ্ধজাহাজ তৈরির ক্ষেত্রে দ্রুতগতিতে উন্নতি করেছে ভারত। ভবিষ্যতে বিশ্বের সকল নৌবাহিনীর জন্য যুদ্ধজাহাজ বানাতে পারে ভারত। ভবিষ্যতেও প্রতিরক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে আইএনএস মরমুগাও।

প্রসঙ্গত, ২০১৬ সালের সেপ্টেম্বর মাসে এই যুদ্ধজাহাজ তৈরির কাজ শুরু হয়েছিল। ২০২২ সালে নৌবাহিনীতে যাত্রা শুরু করল আইএনএস মরমুগাও।

সূত্র : সংবাদ প্রতিদিন

 

 

কিউএনবি/আয়শা/১৮ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit