বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনাম
সূচকের উত্থানের মধ্য দিয়ে পুঁজিবাজারে লেনদেন চলছে লাফিয়ে বাড়ছে তাপমাত্রা, সামনে আরও বড় বিপর্যয়? সিলেটের সড়ক থেকে ৮ মাসে ৫ কোটি টাকা আদায় পুলিশের রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে একাধিক মামলার দুই আসামি গ্রেফতার হৃদরোগের সঙ্গে লড়াই, ২২ বছরেই থামল মিস অস্ট্রিয়ার জীবন দূষিত শহরের তালিকায় শীর্ষে লাহোর, ঢাকার বাতাসও অস্বাস্থ্যকর ইরানের দক্ষিণ উপকূলে রাতভর বিস্ফোরণ, উত্তেজনা ঘিরে বাড়ছে উদ্বেগ মধ্যবর্তী নির্বাচনের পরেই থামবে ইরান যুদ্ধ, দাবি ট্রাম্পের পরিবেশ রক্ষায় গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী ইরানের পতন এখন সময়ের ব্যাপার মাত্র, দাবি নেতানিয়াহুর

ভবিষ্যতের বিষয় নিয়ে আমি চিন্তিত নই: মিম

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২
  • ১৩৬ Time View

বিনোদন ডেস্ক : জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিন্হা মিম। সিনেমা নিয়ে পুরোদমে ব্যস্ত রয়েছেন। বর্তমানে এ অভিনেত্রী ভারতের কলকাতায় নতুন একটি সিনেমার শুটিং করছেন। নতুন সিনেমা, বর্তমান ব্যস্ততা ও সমসাময়িক প্রসঙ্গ নিয়ে আজকের ‘হ্যালো…’ বিভাগে কথা বলেছেন তিনি।

** কলকাতায় এসেছি গত সপ্তাহে। ‘মানুষ’ নামে একটি সিনেমার শুটিং করছি এখানে। এ সিনেমায় কলকাতার সুপারস্টার জিতের সঙ্গে কাজ করছি। এটি নির্মাণ করছেন বাংলাদেশের সঞ্জয় সমাদ্দার। এ ছাড়া কয়েকটি নতুন প্রজেক্ট হাতে আছে। এগুলো এক এক করে শেষ করব।

* দ্বিতীয়বার জিৎ’র সঙ্গে অভিনয় করছেন। অনুভূতি কেমন?

** এর আগে ‘সুলতান : দ্য সেভিয়ার’ নামে একটি সিনেমায় জিৎ দা এবং আমি অভিনয় করেছি। আবার নতুন করে কাজ করতে যাচ্ছি। এ অনুভূতি অবশ্যই আনন্দের। আমরা আনন্দের সঙ্গে কাজ করছি। আশা করছি দর্শক ভালো কিছু পাবেন।

* এ সিনেমায় আপনার চরিত্র কেমন?

** আসলে মুক্তির আগে সিনেমার বিষয় বিস্তারিত কথা বারণ আছে। তবে এ সিনেমায় আমাকে মন্দিরা নামে একজন পুলিশ অফিসার হিসাবে দেখা যাবে। এর বেশি কিছু বলতে চাই না। এতটুকু বলতে পারি ‘মানুষ’ সিনেমাটি মানুষের মন জয় করে নেবে।

* ওয়েব কনটেন্ট কিংবা বিজ্ঞাপনে আপনাকে কম দেখা যাচ্ছে। এটা কি সিনেমার ব্যস্ততার কারণে?

** বিষয়টি এমন নয়। বিজ্ঞাপন ওটিটিতে আমি কাজ করছি। ওটিটিতে কয়েকটি কাজ প্রকাশ হয়েছে। আগামীতেও করব। তবে এটা ঠিক যে, সিনেমার ব্যস্ততার কারণে বিজ্ঞাপন কিংবা নাটকে আনুপাতিক হারে কাজ হয়তো কম হচ্ছে।

* অভিনয়ের পাশাপাশি ভবিষ্যতে অন্য কিছু করা নিয়ে ভেবেছেন?

** ভবিষ্যতের বিষয় নিয়ে আমি চিন্তিত নই। দেখি শুধু সিনেমায় কাজ করে কতদূর যেতে পারি।

 

 

কিউএনবি/আয়শা/১৮ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit