রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
নারী অ্যাথলেট পুরুষ প্রমাণিত, আজীবন নিষেধাজ্ঞা খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ দেবীগঞ্জে মাস্তুল ফাউন্ডেশনের উদ্যোগে টিউবওয়েল বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ॥ ফুলবাড়ীতে জমি দখলের অভিযোগ, দায়ের করা মামলা এবং ইমরান চৌধুরী নিশাদ গংয়ের মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদ॥ টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল মিশর .ভারতের স্বাধীনতা দিবসে মোদির ৬ বড় ঘোষণা ‘বাংলাদেশের জয় কল্পনা নয়, বাস্তবের পথে’ ট্রাম্পের আরও অর্থনৈতিক একঘরে করার হুমকিতে চাপে ইরানিরা আক্রমণকারীদের হাত থেকে মসজিদ বাঁচানো যুবককে সম্মানিত করল সৌদি

আগামী মঙ্গল-বুধ রাঙামাটির তিন  রুটে ২৪ ঘন্টা হরতালের ডাক

আলমগীর মানিক,রাঙামাটি জেলা প্রতিনিধি।
  • Update Time : রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২
  • ২১৩ Time View

আলমগীর মানিক,রাঙামাটি : রাঙামাটি জেলার রাজস্থলীতে নিখোঁজ ছাত্রলীগের নেতার সন্ধান ১৩ দিনেও সন্ধান মেলেনি। দুই দফা বেঁধে দেয়া আল্টিমেটাম শেষে রাজস্থলী, রাঙামাটি ও বান্দরবান সড়কে (মঙ্গলবার, বুধবার) ২৪ ঘন্টা হরতালের ডাক দিয়েছে বাঙ্গালহালিয়া নাগরিক পরিষদ। রোববার বিকেলে নিখোঁজ সালাউদ্দিনের উদ্ধারের দাবিতে দ্বিতীয় দফা আন্দোলনে কর্মসূচি আলোকে বাঙ্গালহালিয়া সচেতন নাগরিক কমিটি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়

বিক্ষোভ মিছিল টি বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের সামনে থেকে শুরু হয়েবাঙ্গালহালিয়া বাজারের উত্তর দক্ষিণ দিক প্রদিক্ষণ করে পুনরায় বাজার চত্বরে যাত্রী ছাউনীর সামনে এসে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় সভায় বক্তব্য রাখেন আন্দোলন কমিটির সভাপতি এমদাদুল হক মিলন, সদস্য সচিব রেজাউল আলম, পুলক বড়–য়া,ডালিম বড়ুয়া, জাহাঙ্গীর আলম চৌধুরী, শামসুল আলম, পুলক চৌধুরী, সাবেক ইউপি সদস্য জয়নুল আবেদীন, মোতালেব হোসেন, আব্দুল জলিল মোড়ল, ইউপি সদস্য বাদশা আলমঙ্গীর, শফিকুল ইসলাম মিঠু, মিজানুর রহমান, মাসুম সরদার, মাসুম তালুকদার, নয়ন চৌধুরী, কাইয়ুুম হোসেন মিরাজ প্রমুখ।

বিক্ষোভ মিছিল বক্তরা বলেন, নিখোঁজ সালাউদ্দিন রাজস্থলী উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নে আমতলী পাড়া নামক এলাকায় নিখোঁজ হয়েছেন দীর্ঘ ১৩ দিন অতিবাহিত হলেও এখনো তার কোন সন্ধান এখনো মিলেনি। তাই নিখোঁজ সালাউদ্দিনকে উদ্ধার না হওয়া পর্যন্ত নাগরিক কমিটির দিন দিন  কঠোর কর্মসূচি হাতে নিবেন বলে জানান। আন্দোলনের ৩য়কর্মসূচির অংশ হিসেবে আগামী মঙ্গলবার, বুধবার ২৪ ঘন্টা সড়ক অবরোধের ঘোষণা দেন আন্দোলন কমিটির সভাপতি এমদাদুল হক মিলন। ২৪ ঘন্টা অবরোধ শিথিল থাকবে নিত্য প্রয়োজনীয়পণ্যের পরিবহন, এ্যাম্বুলেন্স, স্কুল, কলেজ পড়–য়া ছাত্র-ছাত্রী, শিক্ষকবৃন্দ, সাংবাদিক।

নিখোঁজ সালাউদ্দিন রাজস্থলী উপজেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক প্রয়াত মজিবুর রহমানের চতুর্থ ছেলে এবং উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ফোরকান হোসেন মুন্না ছোট ভাই। গত ৪ঠা ডিসেম্বর ঘিলাছড়ি ইউনিয়ন আমতলী পাড়া নামক এলাকা থেকে নিখোঁজ হয়, তাকে উদ্ধারের দাবিতে রাজস্থলী উপজেলা চত্বরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করছেন সচেতন নাগরিক কমিটি। বাঙ্গালহালিয়াতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ সমাবেশ দলমত নির্বিশেষে  বিভিন্ন শ্রেণীর ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/১৮ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit