সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনাম
শিক্ষক দিবসেও কর্মবিরতিতে শিক্ষক-শিক্ষার্থীরা সারাদেশে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী মাটিরাঙ্গা জোনের উদ্যোগে মাসব্যাপী ফুটবল কোচিং কোর্সের সমাপনী ও সনদ বিতরণ। মেসির বিদায়ের পর আর্জেন্টিনা একদম বদলে যাবে: স্কালোনি নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অসরপ্রাপ্ত সেনা  পরিবার। আদালতের আদেশ অমান্য করে তাদের পরিবারকে প্রাণ নাসের হুমকি। দেশের স্বার্থে ফুলবাড়ির কয়লা উত্তোলন করতে চায় সরকার  আশুলিয়ায় ধামসোনা কৃষক দলের নবগঠিত কমিটির ফুলেল শুভেচ্ছা বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

চুরি হওয়া ৩০ মোবাইল ফোন সেট উদ্ধার করলো রাঙামাটির পুলিশ

আলমগীর মানিক,রাঙামাটি
  • Update Time : রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২
  • ২৬৬ Time View

আলমগীর মানিক,রাঙামাটি : পার্বত্য জেলা রাঙামাটিতে বিভিন্ন সময়ে চুরি হওয়া ৩০টি মোবাইল ফোন সেট উদ্ধার করেছে পুলিশ। এযাবৎকালে রাঙামাটির পুলিশ বাহিনী কর্র্র্তৃক সর্বোচ্চ সংখ্যক মোবাইল ফোনসেট উদ্ধারের ঘটনা এটি। রোববার কাগজপত্র চেকপূর্বক আনুষ্ঠানিকভাবে এসব মোবাইল ফোন সেট প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিয়েছেন পুলিশের উদ্বর্তন কর্মকর্তাগণ।সাম্প্রতিক সময়ে রাঙামাটির বিভিন্ন এলাকা থেকে এসব মোবাইল ফোন সেটগুলো চুরি হওয়ায় সংশ্লিষ্ট ভূক্তভোগীরা পুলিশের নিকট লিখিত অভিযোগ জানিয়েছিলো বলে রোববার রাঙামাটির কোতোয়ালি থানায় আয়োজিত এক প্রেস বিফ্রিংয়ে এ তথ্য জানিয়েছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মারুফ আহমেদ।

তিনি বলেন, রাঙামাটিতে আগে সাইবার ইউনিট না থাকার কারণে আমরা সহজে চুরি হওয়া মোবাইল উদ্ধার করতে পারতাম না। বর্তমানে সাইবার ইউনিট চালু হওয়ার কারণে আমাদের কাছে বিভিন্ন সময় অভিযোগ আসা চুরি হওয়া মোবাইল উদ্ধারে আমরা অভিযান পরিচালনা করছি। ইতোমধ্যে বেশকিছু মোবাইল উদ্ধার করা হয়েছে। যার মধ্যে ৩০টি মোবাইল যাচাই-বাচাই করে মালিকের হাতে তুলে দিচ্ছি।তিনি আরও বলেন, কারো মোবাইল চুরি গেলে এবং নগদ বিকাশে কোন সমস্যা হলে আমাদের অবশ্যই জানাবেন। আশা করছি আমরা আপনাদের সমস্যা সমাধান করতে পারবো।

প্রেস ব্রিফিংয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জাহেদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা) শাহনেওয়াজ রাজু, কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আরিফুল আমিনসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।এদিকে, রাঙামাটিতে এতোগুলো হারানো মোবাইল সেট উদ্ধারের ঘটনায় প্রশংসা কুড়িয়েছে রাঙামাটির পুলিশ বাহিনী।কোতয়ালী থানার অফিসার ইনচার্জ আরিফুল আমিন জানিয়েছেন, পুলিশ কর্মকর্তারা নানা কাজে ব্যস্ত থাকেন। তারপরও তারা পেশাদার। অভিযোগ পেলে হারানো বা খোয়া যাওয়া মোবাইল ফোন উদ্ধারে আন্তরিকতার সঙ্গে চেষ্টা করেন। তথ্য ও প্রযুক্তির সহায়তায় ও আইএমই নম্বর সার্চ করে তিনি অনেক মোবাইল ফোন উদ্ধার করে দিয়েছেন। এসব মোবাইল ফোন ফিরে পেয়ে মানুষজন অবাক ও খুশি হন। পুলিশের এই তৎপরতাকে আরও গতিশীল করা হবে বলেও জানিয়েছেন ওসি।

কিউএনবি/অনিমা/১৮ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit