শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
সারা দেশে হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু গিনেস রেকর্ডে বিশ্বের সবচেয়ে লম্বা ঘোড়া ‘হুগো’, বাড়ছে এখনও কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার শিল্পকলা একাডেমিতে শুরু হলো কবীর-লালন ভাবসংগীত উৎসব এক দিনে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯০ ফুটবলকে বিদায় বলে দিলেন ঘানার ফুটবলার আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনীতিতে সৎ, যোগ্য ও মেধাবী মানুষের অংশগ্রহণ প্রয়োজন: তথ্যমন্ত্রী বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ এখন হুতিদের হাতে যুদ্ধ দীর্ঘায়িত করার পক্ষে নন ইরানের প্রেসিডেন্ট

আপনি যা দেখাবেন, তাই পাবেন : তাপসী পান্নু

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২
  • ৯৮ Time View

বিনোদন ডেস্ক : বলিউডে অভিষেকের পর থেকেই নিজের দ্যুতি ছড়িয়েছেন অভিনেত্রী তাপসী পান্নু। সমসাময়িক অভিনেত্রীদের মধ্যে সবচেয়ে চ্যালেঞ্জিং চরিত্র নিয়ে কাজ করার ক্ষেত্রে তাপসী অন্য সবার চেয়ে আলাদা। বরারবরই পরিচালক ও নির্মাতাদের পছন্দের তালিকায় তিনি সবার উপরের দিকেই রয়েছেন। তবে অভিনয়ে যেমন প্রশংসিত তাপসী, তেমনি উগ্র আচরনের জন্য বেশ সমালোচিত এই অভিনেত্রী।

পাপারাৎজিদের সাথে তার সম্পর্কটা মোটেও সুবিধার নয়। কিছুদিন আগেও একটি ইভেন্টে দেরীতে আসার বিষয়ে তাকে প্রশ্ন করায় পাপারাৎজিদের প্রতি সাথে বেশ বিরক্ত হয়েছিলেন তাপসী পান্নু। প্রায়ই পাপারাৎজিদের প্রতি বিরক্ত হন অভিনেত্রী।  সম্প্রতি তার চলচ্চিত্র ‘ব্লার’-এর প্রচারনার সময় অভিনেত্রী বেশ কিছু বিষয়ে কথা বলেছেন। বিশেষ করে পাপারাৎজিরা তাকে কিভাবে বিরক্ত করে এবং অসম্মান করে, যা তাকে ব্যক্তিগত আক্রমণের মতোই হয়ে যায়।  অভিনেত্রী আরো প্রকাশ করেছেন, তিনি এটা অনুভব করেন যে তাকে বিরক্ত করার জন্যই এমন আচরণ করে পাপারাৎজিরা।

kalerkantho

ইন্ডিয়া টুডে’র সাথে একটি সাম্প্রতিক সাক্ষাৎকারে তাপসি পান্নু এসব কথা বলেছেন। তিনি বলেন, “এই আচরনগুলো আমাকে বিরক্ত করে। কারণ কিছুক্ষণ পরেই আমি বুঝতে পারি যে তারা আমাকে বিরক্ত করার উদ্দেশ্যেই এটা করছে। আমি গাড়িতে উঠলে তারা আমার গাড়ির দরজা আটকে দাঁড়িয়ে থাকে। এটা আমার ব্যক্তিগত স্থানে অনুপ্রবেশ করার মতো বিষয়। কল্পনা করুন যে আপনি আপনার গাড়িতে উঠছেন এবং কিছু লোক আপনার গাড়ির দরজা ধরে রেখেছে এবং আপনাকে দরজা বন্ধ করতে দিচ্ছে না। তাদের ক্যামেরা আপনার মুখের দিকে ঠেলে দিচ্ছে! আপনি কি এসব পছন্দ করবেন? মেয়ে বা ছেলে নির্বিশেষে যে কোনো ব্যক্তি, আপনারা কি এসব পছন্দ করবেন?”

kalerkantho

অনেকে তাকে অহংকারী বলে, এই বিষয়ে অভিনেত্রী বলেন, “আমি দেহরক্ষী ছাড়াই হাঁটি। শুধুমাত্র এই সুযোগে ক্যামেরা এবং মাইক নিয়ে আমাকে ধাক্কা দেওয়ার স্বাধীনতা আছে আপনার। আমি একজন পাবলিক ফিগার হওয়ার কারণে আমাকে একজন সাধারন মানুষের মতো শ্বাস নেওয়ার জায়গা দেবেন না, আমার ব্যক্তিগত স্থান লঙ্ঘন করার স্বাধীনতা আছে আপনার। এসবের বিপরীতে আমি অবস্থান নিলেই মিডিয়া শিরোনাম করে যে আমি অহংকারী! যদি আমি আমার মৌলিক অধিকার ও মানবিক সম্মান চেয়ে আপনাদের চোখে অহংকারী হয়ে থাকি, তাহলে দয়া করে আমাকে অহংকারী বলুন। ক্যামেরার সামনে আছি বলেই আমি ভাল মেয়ে সাজতে চাই না। আমি সেই ব্যক্তি নই। আপনি যা দেখাবেন, তাই পাবেন আমার কাছে। ”

তাপসী পান্নুর সাম্প্রতিক মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ব্লার’ দর্শকদের কাছ থেকে ইতিবাচক পর্যালোচনা পেয়েছে। দর্শক ও সমালোচক উভয়েই সিনেমাটির প্রশংসা করছেন। সাইকোলজিক্যাল থ্রিলারটি পরিচালনা করেছেন অজয় বাহল। এতে দ্বৈত ভূমিকায় অভিনয় করেছেন তাপসী। সিনেমাটিতে আরো অভিনয় করেছেন গুলশান দেবাইয়া ও ক্রত্বিকা দেশাই।

সূত্র : বলিউড হাঙ্গামা

 

 

কিউএনবি/আয়শা/১৭ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit