শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
সারা দেশে হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু গিনেস রেকর্ডে বিশ্বের সবচেয়ে লম্বা ঘোড়া ‘হুগো’, বাড়ছে এখনও কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার শিল্পকলা একাডেমিতে শুরু হলো কবীর-লালন ভাবসংগীত উৎসব এক দিনে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯০ ফুটবলকে বিদায় বলে দিলেন ঘানার ফুটবলার আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনীতিতে সৎ, যোগ্য ও মেধাবী মানুষের অংশগ্রহণ প্রয়োজন: তথ্যমন্ত্রী বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ এখন হুতিদের হাতে যুদ্ধ দীর্ঘায়িত করার পক্ষে নন ইরানের প্রেসিডেন্ট

বাংলায় বক্তৃতা করে কলকাতাবাসীর প্রশংসায় ভাসলেন শাহরুখ

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২
  • ৯৫ Time View

বিনোদন ডেস্ক : কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করতে মঞ্চে উঠে বাংলায় বক্তৃতা দিলেন বলিউড বাদশাহ শাহরুখ খান। উৎসবে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বলিউড অভিনেত্রী রানি মুখার্জীও। শাহরুখ জানিয়েছেন, তার অনুরোধে রানি বক্তৃতা বাংলা করে দিয়েছেন।

শাহরুখ বলেন, দিদির (পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি) কাছে প্রতিজ্ঞা করেছিলাম যখনই কলকাতায় আসবো বাংলায় কথা বলার চেষ্টা করবো। এ কারণেই তিনি বাংলায় বক্তৃতা দেন। শাহরুখ মজা করে আরও বলেন, রানিকে দিয়ে বক্তৃতা বাংলায় লিখিয়ে নিয়েছি। ভালো বলতে পারলে আপনারা আমাকে বাহবা দেবেন। আর যদি খারাপ হয় তবে দোষ রানির।

শাহরুখ বাংলায় কথা বলা শুরু করতেই উৎসবে উপস্থিত শত শত দর্শক হাততালি দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। বাংলায় কিছুক্ষণ বক্তৃতা করার পর ইংরেজিতেও কথা বলেছেন শাহরুখ। গত বৃহস্পতিবার ২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বাংলায় এ বত্তব্য দেন। মুক্তির অপেক্ষায় ‌থাকা ‘পাঠান’ ছবিটি নিয়েও আলোচনার শীর্ষে এখন শাহরুখ খান।

 

 

কিউএনবি/আয়শা/১৭ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit