রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম
আলভারেজ অথবা কেউ নয়, অনড় বার্সেলোনা ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী কর্মসূচিতে মাদক কারবারিদের হামলা: আহত ১ ফুটবলে আগ্রহ হারাচ্ছে ব্রাজিলিয়ানরা বার্সেলোনা ছাড়ছেন বিশ্বকাপ ফাইনালে গোল করা তোরেস, ঠিকানা কোথায়? বাংলাদেশে সমকামিতা প্রচার ও প্রসারের পেছনে বামপন্থী দলের অনুসারীদের কে দায়ী করছে আজাদী আন্দোলন! পাহাড়ি সন্ত্রাসীদের চাঁদাবাজি ও পেঁপে বাগান ধ্বংসের প্রতিবাদে রাঙামাটিতে পিসিসিপির মানববন্ধন নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযান, আটক ২ বামনকুমার আলহাজ্ব খোষ মোহাম্মদ সরকার হাফেজিয়া মাদরাসায় যুক্ত হলো বয়স্ক নারী-পুরুষদের কুরআন শিক্ষা বিভাগ গ্যাসের দাম বাড়লেই পেট্রোবাংলা অবরোধ, হুঁশিয়ারি এনসিপির মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যােগে মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান।

কোভিড: বিশ্বে আরও ১১০৪ জনের মৃত্যু

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২
  • ১০১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও এক হাজার ১০৪ জনের মৃত্যু হয়েছে। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন চার লাখ ৭৩ হাজার ৬১৫ জন।

শনিবার (১৭ ডিসেম্বর) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর ঘটনা জাপানে। দেশটিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৫৩ হাজার ৬০২ জন এবং মারা গেছেন ২৫৯ জন।

এ ছাড়া যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ২৮ হাজার ৮৭৭ জন এবং মারা গেছেন ১৪৭ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ৫৬ হাজার ৩৬১ জন এবং মারা গেছেন ১৩১ জন। ব্রাজিলে মারা গেছেন ১২৪ জন এবং আক্রান্ত হয়েছেন ৬৪ হাজার ৬৯৬ জন। রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৪৫১ জন এবং মারা গেছেন ৫৯ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ৬৬ হাজার ৯৫৩ জন এবং মারা গেছেন ৬৬ জন।

বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৫ কোটি ৬৯ লাখ ৫৩ হাজার ৩৮৪ জন। এরমধ্যে মারা গেছেন ৬৬ লাখ ৬৯ হাজার ৭৩০ জন। সুস্থ হয়েছেন ৬৩ কোটি ৯ লাখ ৭৮ হাজার ৫৯ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

কিউএনবি/অনিমা/১৭ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ১০:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit