শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
মার্কিন নিষেধাজ্ঞার চাপে ইরানি এয়ারলাইন নিষিদ্ধ করল আমিরাত নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, নিউইয়র্কে গ্রেফতার ১০৩ ইউক্রেনের সামরিক সহায়তায় ৬.৬ বিলিয়ন ইউরো দিতে সম্মত ইইউ নারীর আপত্তিকর ছবি মুছে ফেলতে মেটাকে দিল্লি হাইকোর্টের নির্দেশ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লেজার প্রযুক্তির অস্ত্র মোতায়েন, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য জাতিসংঘে সানগ্লাস পরে কেন বক্তব্য দিলেন নেপালের প্রধানমন্ত্রী পর্তুগালে জনসমক্ষে মুখঢাকা নিষিদ্ধ ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থীদের জন্য নতুন নিয়ম ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরিতে সায় ট্রাম্পের প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সার্বিক কার্যক্রম নিয়ে প্রেস ব্রিফিং আজ

জেনে নিন আজকের রাশিফল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২
  • ৯৯ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : আজ ১৬ ডিসেম্বর, রোজ শুক্রবার। পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্রমতে, ভাগ্য মানুষের ‘ভাগ্য’ ফেরায়, ভাগ্য মানুষের সঙ্গে করে বিড়ম্বনা। দুই-ই সত্যি, যদি আপনি মানেন, জানেন। জেনে নিন আপনার আজকের রাশিফল।

ধনু : আজ দিন আনন্দে কাটবে। বন্ধুস্থানীয় ব্যক্তির দ্বারা উপকৃত হতে পারেন। কোনো শুভ কাজে অংশগ্রহণের সম্ভাবনা। প্রিয়জন কিছু সুন্দর শব্দ নিয়ে আপনার কাছে আসতে পারে। অবসর সময়টি ধর্মীয় কাজে ব্যয় করতে পারেন।

মকর : যেকোনো কাজে আজ দক্ষতা দেখাতে পারবেন। আগের কোনো ভুল সংশোধনের সুযোগ পাবেন। কোনো বন্ধুর পরামর্শ কর্মক্ষেত্রে উপকারী হতে পারে। সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিয়ে পরিবেশ নিয়ন্ত্রণে রাখুন।  

কুম্ভ : দিনটি শুভাশুভ মিশ্রিত। মনমতো না-ও হতে পারে। কিছুটা মানসিক অস্থিরতা থাকতে পারে। প্রিয়জনের সমস্যায় চিন্তিত থাকতে পারেন। অতীত অভিজ্ঞতা কাজে লাগিয়ে ব্যক্তিত্বের সংঘাত এড়িয়ে চলুন।  

মীন : আপনার রসিক স্বভাব আপনার চারপাশের পরিবেশকে আলোকিত করবে। আপনার জীবনসঙ্গী আপনার প্রতি আরো যত্নশীল হবে। কাজ এককভাবে না করে টিমওয়ার্ক করলে উপকৃত হবেন। যেকোনো সিদ্ধান্তে স্থির থাকুন।    

মেষ : কাজের চাপ বাড়তে পারে। সহকর্মী ও কর্মকর্তাদের সহযোগিতা পেতে পারেন। কোনো আইনি বিষয়ে অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে পরামর্শ করতে হবে। চাকরির পাশাপাশি পার্টটাইম কাজের পরিকল্পনা করে থাকলে সেই ইচ্ছা পূরণ হবে।

বৃষ : নিজের প্রতিভা দেখানোর ভালো সুযোগ আসবে। অর্থনৈতিক অবস্থা শক্তিশালী করার পথ পেতে পারেন। ব্যবসায়ীদের উচিত তাঁদের মনোযোগ শুধু একটি পরিকল্পনায় ফোকাস করা। প্রেমিক-প্রেমিকাদের জন্য দিনটি শুভ।

মিথুন : কর্মস্থলে দক্ষতা দেখাতে পারবেন। প্রতিকূল পরিস্থিতি হঠাৎ পরিবর্তনের ইঙ্গিত রয়েছে। নতুন কিছু করার সুযোগ আসবে। পারিবারিক পরিমণ্ডলে গুরুত্ব বাড়বে। আগের ভুল সংশোধন করুন। কল্যাণকর কাজে যুক্ত থাকুন।

কর্কট : কোনো পরিকল্পনার অগ্রগতি হবে। ইতিবাচক সংবাদে আশাবাদী হবেন। মতবিরোধ আছে এমন মানুষকে এড়িয়ে চলুন। স্বার্থের পরিপন্থীতে কারো অনুরোধ রক্ষা করবেন না। জীবনের প্রতি বাস্তব দৃষ্টিভঙ্গি থাকা প্রয়োজন।  

সিংহ : সামাজিক সম্মান বৃদ্ধি পাবে। আর্থিকভাবে লাভবান হওয়ার সুযোগ আসতে পারে। সঠিক পরিশ্রমের ভালো ফল লাভ হবে। কাজে বাধা এলেও দীর্ঘস্থায়ী হবে না। পরিশ্রমের ভালো ফল লাভ হবে।

কন্যা : কাজে সুনাম পাবেন। নিজ ভাবনাকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হবেন। অধীনদের কাজে লাগাতে পারবেন। পড়ে থাকা কাজের সুরাহা হবে। যেকোনো প্রতিবন্ধকতায় নিকটজনের সাহায্য পাবেন। মন ভালো রাখুন।       

তুলা : মানসিক দ্বিধাদ্বন্দ্বের মধ্যে দিনের বেশির ভাগ সময় কাটবে। অপ্রয়োজনীয় ব্যয় বাড়বে। পুরনো পাওনা আদায়ে বিলম্ব হবে। অবসাদে ভুগলেও দিনের শেষে উত্ফুল্ল থাকবেন। শরীরের যত্ন নিন।

বৃশ্চিক : প্রত্যাশিত কাজে অগ্রগতি হবে। ইচ্ছানুসারে কাজ করার স্বাধীনতা পাবেন। আয়ের নতুন উৎস খুঁজে পেতে পারেন। সমস্যা সমাধানে নিজ বুদ্ধিমত্তাকে কাজে লাগান। জীবন সম্পর্কে আশাবাদী থাকতে হবে।

 

 

কিউএনবি/আয়শা/১৬ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ১১:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit