বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনাম
সূচকের উত্থানের মধ্য দিয়ে পুঁজিবাজারে লেনদেন চলছে লাফিয়ে বাড়ছে তাপমাত্রা, সামনে আরও বড় বিপর্যয়? সিলেটের সড়ক থেকে ৮ মাসে ৫ কোটি টাকা আদায় পুলিশের রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে একাধিক মামলার দুই আসামি গ্রেফতার হৃদরোগের সঙ্গে লড়াই, ২২ বছরেই থামল মিস অস্ট্রিয়ার জীবন দূষিত শহরের তালিকায় শীর্ষে লাহোর, ঢাকার বাতাসও অস্বাস্থ্যকর ইরানের দক্ষিণ উপকূলে রাতভর বিস্ফোরণ, উত্তেজনা ঘিরে বাড়ছে উদ্বেগ মধ্যবর্তী নির্বাচনের পরেই থামবে ইরান যুদ্ধ, দাবি ট্রাম্পের পরিবেশ রক্ষায় গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী ইরানের পতন এখন সময়ের ব্যাপার মাত্র, দাবি নেতানিয়াহুর

ঐশ্বরিয়ার সঙ্গে প্রেম নিয়ে যা বললেন সাবেক প্রেমিক বিবেক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২
  • ১২৪ Time View

বিনোদন ডেস্ক : বলিউড নায়ক বিবেকের সঙ্গে সাবেক মিস ইউনিভার্স ঐশ্বরিয়া রাইয়ের প্রেম ছিল অনেকটা ওপেন সিক্রেট। ঐশ্বরিয়া-বিবেক দীর্ঘদিন চুটিয়ে প্রেম করেছেন। একটা পর্যায়ে তাদের প্রেম পরিণতি পায়নি। ২০০৩ সালে একে-অপরের থেকে আলাদা হয়ে যান বিবেক আর ঐশ্বর্য। 

এর পর বিবেক ২০১০ সালে বিয়ে করেন প্রিয়াঙ্কা আলভাকে, যিনি কর্নাটকের মন্ত্রী জীবরাজ আলভার কন্যা। এখন দুই সন্তান নিয়ে তার সুখের সংসার। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিবেককে প্রশ্ন করা হয় তার সাবেক প্রেমিকা ঐশ্বরিয়া সম্পর্কে। তার কাছে জানতে চাওয়া হয়, ক্যারিয়ারের শুরুর দিকেই যদি তিনি ঐশ্বরিয়ার সঙ্গে সম্পর্ককে প্রকাশ্যে না আনতেন, তা হলে ব্যাপারটা কি অন্যরকম হতো? 

মুখে হাসি নিয়েই এই প্রশ্নের জবাব দেবেন না বলে জানিয়ে দেন অভিনেতা। বলেন, আমি এই প্রশ্নের উত্তর দিচ্ছি না, কারণ এটি এখন অতীত। তবে তরুণদের জন্য কিছু উপদেশ রয়েছে আমার। যারা আমার সাক্ষাৎকার দেখছেন, একটা জিনিস মাথায় রাখবেন— আপনি যদি সত্যিই আপনার কাজের প্রতি মনোযোগী ও প্রতিশ্রুতিবদ্ধ হন এবং আপনি যদি এটিকে নিজের একশভাগ দিয়ে থাকেন, তবে আমার একমাত্র উপদেশ হলো যে— খেয়াল রাখবেন আপনার পেশাদারিত্বের ওপর; আপনার প্রতিভার ওপর যেন কেউ আক্রমণ করতে না পারে। কারণ এটা কাজের প্রতি আপনার ফোকাসকে নষ্ট করবে।

 

 

কিউএনবি/আয়শা/১৫ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit