রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
আলভারেজ অথবা কেউ নয়, অনড় বার্সেলোনা ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী কর্মসূচিতে মাদক কারবারিদের হামলা: আহত ১ ফুটবলে আগ্রহ হারাচ্ছে ব্রাজিলিয়ানরা বার্সেলোনা ছাড়ছেন বিশ্বকাপ ফাইনালে গোল করা তোরেস, ঠিকানা কোথায়? বাংলাদেশে সমকামিতা প্রচার ও প্রসারের পেছনে বামপন্থী দলের অনুসারীদের কে দায়ী করছে আজাদী আন্দোলন! পাহাড়ি সন্ত্রাসীদের চাঁদাবাজি ও পেঁপে বাগান ধ্বংসের প্রতিবাদে রাঙামাটিতে পিসিসিপির মানববন্ধন নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযান, আটক ২ বামনকুমার আলহাজ্ব খোষ মোহাম্মদ সরকার হাফেজিয়া মাদরাসায় যুক্ত হলো বয়স্ক নারী-পুরুষদের কুরআন শিক্ষা বিভাগ গ্যাসের দাম বাড়লেই পেট্রোবাংলা অবরোধ, হুঁশিয়ারি এনসিপির মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যােগে মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান।

ক্রিসমাস-নতুন বছর সামনে রেখে যুদ্ধবিরতির বিষয়ে যা জানাল রাশিয়া

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২
  • ১০২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট দপ্তর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, বড়দিন (ক্রিসমাস) এবং নতুন বছরে যুদ্ধবিরতির জন্য ইউক্রেন কোনো প্রস্তাব দেয়নি। সিএনএনের খবরে বলা হয়েছে, বুধবার ক্রেমলিনের মুখপাত্রকে প্রশ্ন করা হয়, ক্রিসমাস এবং নতুন বছরে রাশিয়া যুদ্ধবিরতির বিষয় বিবেচনা করছে কিনা।

জবাবে পেসকভ বলেন, ছুটির দিনগুলোতে যুদ্ধবিরতির জন্য রাশিয়া ইউক্রেনের কাছ থেকে কোনো প্রস্তাব পায়নি। বিষয়টি তাদের এজেন্ডায় নেই বলেও মন্তব্য করেন তিনি। এর আগে গত সপ্তাহে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার প্রতি ক্রিসমাস বা বড়দিন সামনে রেখে ইউক্রেন থেকে সেনা প্রত্যাহারের আহ্বান জানিয়েছিলেন। ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, স্বাভাবিক মানুষেরা এই সময় শান্তির কথা ভাবে, আগ্রাসন নয়। রাশিয়া ইউক্রেন থেকে সেনা প্রত্যাহার করলে শত্রুতার স্থায়ী সমাপ্তি নিশ্চিত হবে।

জেলেনস্কি বলেন, রাশিয়ার প্রতিক্রিয়া (জবাব) প্রমাণ করবে, তারা শান্তি চায় নাকি যুদ্ধ চায়। ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ইউক্রেনীয়দের ওপর যিনি (পুতিন) যুদ্ধ চাপিয়ে দিয়েছেন, তাকেই যুদ্ধ বন্ধ করার উদ্যোগ নিতে হবে।

 

 

কিউএনবি/আয়শা/১৪ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit