রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন লোহিত সাগর থেকে সৌদি আরব, হুথিদের উত্থান যেভাবে দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

‘ইউক্রেনে ন্যাটোকে প্রচলিত উপায়ে পরাজিত করা সম্ভব নয়, পরমাণু অস্ত্র প্রয়োজন’

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২
  • ১০৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পারমাণবিক অস্ত্র ব্যবহার না করে ইউক্রেনে ন্যাটো জোটকে পরাজিত করতে পারবে না রাশিয়া। মঙ্গলবার রুশ কমান্ডার আলেকজান্ডার খদাকভস্কি নিজ দেশের রাষ্ট্রীয় টেলিভিশনে এমন মন্তব্য করেছেন। সিএনএনের খবরে বলা হয়েছে, দোনেতস্ক অঞ্চলে রুশ মিলিশিয়াদের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছেন আলেকজান্ডার খদাকভস্কি। সম্প্রচারমাধ্যম রাশিয়া-১-এর সঙ্গে আলাপকালে মস্কোর সমরাস্ত্রের সীমাবদ্ধতার কথা উল্লেখ করে এই রুশ কমান্ডার বলেন, রাশিয়া এখন পুরো পশ্চিমা বিশ্বের সঙ্গে লড়াই করছে। তাই ইউক্রেন যুদ্ধে উত্তেজনার পারদ বাড়লে পরবর্তী পদক্ষেপ হিসেবে পারমাণবিক সংঘাতের পথই খোলা থাকবে।

তিনি আরও বলেন, প্রচলিত উপায়ে ন্যাটো জোটকে পরাস্ত করার মতো রিসোর্স আমাদের কাছে নেই। তবে আমাদের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে। আলেকজান্ডার খদাকভস্কির এমন মন্তব্যের বিষয়ে রুশ প্রেসিডেন্টের দফতর ক্রেমলিন এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানায়নি। গত সপ্তাহে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছিলেন, পারমাণবিক যুদ্ধের ঝুঁকি বাড়ছে।

কিন্তু রাশিয়া বেপরোয়াভাবে এমন অস্ত্র ব্যবহার করবে না। পুতিন আরও বলেন, আমরা পাগল হয়ে যাইনি, আমরা জানি পারমাণবিক অস্ত্র কী। অপর পারমাণবিক শক্তিধর দেশের তুলনায় আমাদের এই অস্ত্র অনেক অত্যাধুনিক। এটা চরম সত্য। কিন্তু আমরা এটি পুরো দুনিয়ার ঘাড়ে ছুরি হিসেবে ঘুরাব না।

 

 

কিউএনবি/আয়শা/১৪ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit