রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন লোহিত সাগর থেকে সৌদি আরব, হুথিদের উত্থান যেভাবে দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

ইরানি ড্রোন ভূপাতিতের দাবি ইউক্রেনের

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২
  • ১১৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : কিয়েভের মেয়র জানান, ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থা কিয়েভে ইরানের তৈরি ১০টি শাহেদ ড্রোন ভূপাতিত করেছে। বিস্তারিত তাৎক্ষণিভাবে জানা সম্ভব হয়নি। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ভোর হওয়ার আগে কিয়েভের কেন্দ্রস্থলে অন্তত তিনটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

ওলেক্সি গনচারেঙ্কো নামে এক রাজনীতিক জানিয়েছেন, তিনি স্থানীয় সময় সকাল সাড়ে ৬টার দিকে তিনটি বিস্ফোরণের আওয়াজ শুনতে পান। তিনি আরও বলেন, অ্যালার্ম ঘড়ির বদলে বিস্ফোরণের শব্দে লোকজন ঘুম থেকে জেগে ওঠে। রাশিয়া ও ইরানের মধ্যে সামরিক অংশীদারিত্ব নিয়ে কদিন আগেই সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি জানান, মস্কো ও তেহরানের মধ্যে সামরিক সহযোগিতা ইউক্রেনসহ সমগ্র বিশ্বের জন্য হুমকিস্বরূপ। এর মধ্যেই বুধবার ১০ ইরানি ড্রোন ভূপাতিতের দাবি করলো ইউক্রেন।

পশ্চিমা দেশগুলোর দাবি, ইরানের তৈরি ড্রোন দিয়ে ইউক্রেনের বিভিন্ন বেসামরিক অবকাঠামোতে হামলা চালাচ্ছে রাশিয়া। ওয়াশিংটন দাবি করেছে, ইরান রাশিয়াকে ক্ষেপণাস্ত্রসহ ড্রোন সরবরাহ করছে তা স্পষ্ট এবং এর যথেষ্ট প্রমাণ রয়েছে। অন্যদিকে রাশিয়ার দাবি, ইউক্রেনের বিভিন্ন সামরিক স্থা্পনা গুঁড়িয়ে দেয়াই তাদের হামলার উদ্দেশ্য। দেশটির প্রতিরক্ষামন্ত্রী শোইগু বলেছেন, ইউক্রেনের সামরিক কমান্ড ও নিয়ন্ত্রণ ব্যবস্থা, প্রতিরক্ষা শিল্প উদ্যোগ এবং সংশ্লিষ্ট অবকাঠামোতে ব্যাপক হামলা চালাচ্ছে রাশিয়ার সশস্ত্র বাহিনী। দেশটির সামরিক সক্ষমতাকে গুঁড়িয়ে দিতে দূরপাল্লার নির্ভুল অস্ত্র দিয়ে এসব হামলা চালানো হচ্ছে।

 

 

কিউএনবি/আয়শা/১৪ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit