রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম
টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন লোহিত সাগর থেকে সৌদি আরব, হুথিদের উত্থান যেভাবে দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

আ.লীগের অনুরোধে ২৪ ডিসেম্বরের গণমিছিল পেছাল বিএনপি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২
  • ১৯১ Time View

ডেস্কনিউজঃ সরকার পতনের যুগপৎ আন্দোলনের প্রথম কর্মসূচি গণমিছিলের তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) রাত পৌনে দশটায় দেশের একটি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য সদস্য সেলিমা রহমান।

তিনি বলেন, গণমিছিলের তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে। এটা নিয়ে আমাদের মধ্যে কথা হয়েছে। আজকেই তারিখ নির্ধারণ হওয়ার কথা। তবে ঠিক কবে তা জানি না। ২৪ ডিসেম্বরের পরে একদিন হওয়ার কথা।

সেলিমা রহমান বলেন, ওইদিন আওয়ামী লীগের কাউন্সিল (জাতীয় সম্মেলন)। সে কারণেই বিএনপির গণমিছিলের তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে।

এর আগে অনাকাঙ্ক্ষিত সংঘাত ও শঙ্কা এড়াতে ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের দিন বিএনপিকে গণমিছিল না করার অনুরোধ জানানো হয়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ অনুরোধ জানান।

কিউএনবি/বিপুল/ ১৩.১২.২০২২/ রাত ১১.৩৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit