রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন লোহিত সাগর থেকে সৌদি আরব, হুথিদের উত্থান যেভাবে দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

প্রধানমন্ত্রীর সাথে রওশন এরশাদ ও জি এম কাদেরের সাক্ষাৎ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২
  • ১১৮ Time View

ডেস্কনিউজঃ জাতীয় পার্টির (জাপা) নেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তার সরকারি বাসভবন গণভবনে মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিকেলে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বৈঠকে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, উপ-বিরোধীদলীয় নেতা ও জাপা চেয়ারম্যান জি এম কাদের এবং মরহুম রাষ্ট্রপতি এইচ এম এরশাদের ছেলে রাহগীর আল মাহি এরশাদ (সাদ এরশাদ নামেই পরিচিত) উপস্থিত ছিলেন বলে প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

প্রধানমন্ত্রী বিরোধীদলীয় নেতার খোঁজখবর নেন এবং শুভেচ্ছা বিনিময় করেন।

শেখ হাসিনা সংসদীয় গণতন্ত্রে গঠনমূলক ও ইতিবাচক ভূমিকা পালনের জন্য বিরোধী দল জাতীয় পার্টিকে ধন্যবাদ জানান।

সংসদ নেতা গণতন্ত্র ও সাংবিধানিক সরকার ব্যবস্থাকে শক্তিশালী করতে বিশ্বব্যাপী বিরোধী দলগুলোর দায়িত্বশীল ভূমিকা নিয়েও আলোচনা করেন।

জাপা নেতারা বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনার আলোকে অনেক বাধা-বিপত্তি মোকাবেলা করে দেশে একটি স্থিতিশীল গণতান্ত্রিক ব্যবস্থা কার্যকর রয়েছে।

দেশের মানুষ এই ব্যবস্থার সুফল পাচ্ছে এবং প্রতিটি সেক্টরে ইতিবাচক পরিবর্তন আসছে বলে জানান জাপা নেতারা।

তারা আরো বলেন, জাতীয় পার্টি তার রাজনৈতিক অবস্থান থেকে গণতান্ত্রিক ও সাংবিধানিক সরকার ব্যবস্থা অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

সূত্র : ইউএনবি

কিউএনবি/বিপুল/ ১৩.১২.২০২২/ রাত ১১.০৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit