সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনাম
শিক্ষক দিবসেও কর্মবিরতিতে শিক্ষক-শিক্ষার্থীরা সারাদেশে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী মাটিরাঙ্গা জোনের উদ্যোগে মাসব্যাপী ফুটবল কোচিং কোর্সের সমাপনী ও সনদ বিতরণ। মেসির বিদায়ের পর আর্জেন্টিনা একদম বদলে যাবে: স্কালোনি নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অসরপ্রাপ্ত সেনা  পরিবার। আদালতের আদেশ অমান্য করে তাদের পরিবারকে প্রাণ নাসের হুমকি। দেশের স্বার্থে ফুলবাড়ির কয়লা উত্তোলন করতে চায় সরকার  আশুলিয়ায় ধামসোনা কৃষক দলের নবগঠিত কমিটির ফুলেল শুভেচ্ছা বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

রাঙামাটিতে ট্রাক-মোটরসাইকেল’র মুখোমুখি সংঘর্ষে বাসু দাশ নিহত

আলমগীর মানিক,রাঙামাটি
  • Update Time : মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২
  • ২২১ Time View
আলমগীর মানিক,রাঙামাটি :  মাত্র ৪ দিন আগে নতুন ঘরে উঠেছে বাসু দাশ (৩৫)। এলাকাবাসীকে নেমন্তন্ন করে নিজ হাতে খাইয়েছিলেন। জীবনে স্বপ্ন ছিল ঘরটাকে আরোও সুন্দর করবে। কিন্তু একটি সড়ক দুর্ঘটনায় তাঁর স্বপ্ন অধরা থেকে গেল। পাড়ি জমালো ওপারে।তেমনটি জানালেন রাঙামাটির রাজস্থলী উপজেলার ৩ নং বাঙালহালিয়া ইউনিয়ন এর ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য শিমুল দাশ।মঙ্গলবার (১৩ নভেম্বর) বিকেল সাড়ে ৪ টায় রাঙামাটির কাপ্তাই – ঘাগড়া সড়কের দেবতাছড়ি এলাকায় ট্রাক  ও মোটরসাইকেল  এর মুখোমুখি সংঘর্ষের  মোটর সাইকেল  আরোহী বাসু দাশ( ৩৫) ঘটনাস্থলে প্রাণ হারান।

তিনি রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়ন এর ৬ নং ওয়ার্ডের পশু হাসপাতাল এলাকার বাসিন্দা বলে জানান ইউপি সদস্য শিমুল দাশ।  দীর্ঘদিন তাঁরা রাঙামাটি রিজার্ভ বাজার এলাকায় বসবাস করলেও গত কয়েকমাস আগে তিনি পরিবার সহ বাঙ্গালহালিয়া ঘর করেন। নিহত বাসু দাশ একটি বেসরকারি কনস্ট্রাকশনে চাকরি করতেন।বিষয়টি নিশ্চিত করে ৫নং ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চিরনজীত  তনচংগা জানান, মোটরসাইকেলটি রাঙামাটির উদ্দেশ্যে যাওয়ার পথে ওয়াগ্গা ইউনিয়নের দেবতাছড়ি এলাকায় পৌঁছালে বিপরীতমুখী থেকে আসা একটি ট্রাক এর সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এসময়  মোটরসাইকেলটি ট্রাকের নিচে চাপা পড়ে। এবং সাথে সাথে মোটরসাইকেল চালক চাকার নিচে পিস্ট হয়ে নিহত হন।
তবে স্থানীয়রা থাকে উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যান।যোগাযোগ করা হলে রাঙামাটি জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ কামরুল হাসান জানান, হাসপাতালের আনার আগে তাঁর মৃত্যু হয়।কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জসিম উদ্দীন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান কাপ্তাই থানার পুলিশ সদস্যরা। পুলিশ ট্রাকটিকে আটক করলেও চালক পলাতক রয়েছে বলে ওসি জানান। এই ব্যাপারে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে পুলিশ জানান। প্রসঙ্গতঃ গত ৯ ডিসেম্বর   কাপ্তাই – চট্টগ্রাম সড়কের শিলছড়ি বালুচর এলাকায় পিকনিক বাসের সাথে মোটর সাইকেল এর মুখোমুখি সংর্ঘষে মোটরসাইকেল আরোহী কাপ্তাই শিল্প এলাকার বাসিন্দা আবদুল্লাহ আল হাসিব ঘটনাস্থলে প্রাণ হারান।

কিউএনবি/অনিমা/১৩ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৯:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit