রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে মোটর চালক দলের ফুলেল শুভেচ্ছা চৌগাছায় সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত আহত -২ বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হওয়ায় নাজীম উদ্দীন আলমকে মোটর চালক দলের ফুলেল শুভেচ্ছা পেনাল্টি পেলে কী হয়ে যায় আর্জেন্টিনার? জার্মানির গণতন্ত্র আবারও চ্যালেঞ্জের মুখে পড়েছে: প্রেসিডেন্ট স্টাইনমায়ার ইরান পরমাণু অস্ত্র তৈরির পরিকল্পনা প্রায় ছেড়েই দিয়েছে: ট্রাম্প কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? হুতিদের ৯৭ অবস্থানে হামলার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর এআই চীন-যুক্তরাষ্ট্র যুদ্ধ প্রায় বাঁধিয়ে দিয়েছিল, বিশ্লেষকদের সতর্কতা

কোয়ার্টারে গোল দিয়েছি, সেমিতেও দেব, ফাইনালে জিতব : সেতুমন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২
  • ১০৮ Time View

ডেস্ক নিউজ : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি সুপার ফ্লপ হয়েছে। তারা পাগল হয়ে গেছে। এখন বেপরোয়া আচরণ করছে। আমরা কোয়ার্টার ফাইনালে গোল দিয়েছি, সেমি ফাইনালেও গোল দেব, ফাইনালেও জিতব। এই খেলা জাতীয় নির্বাচনের খেলা।

কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ মঙ্গলবার জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের একথা বলেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি ১০ ডিসেম্বর যা চেয়েছে তার কিছু করতে পারেনি। তারা সরকারকে লাল কার্ড দেখানোর কথা বলেছিল। কিন্তু জনগণ তাদের লাল কার্ড দেখিয়েছে। বিএনপির গণসমাবেশে আমরা জয়-পরাজয় কিছু দেখছি না। আওয়ামী লীগ সতর্ক অবস্থানে ছিল সেদিন।

ওবায়দুল কাদের বলেন, দুঃসময়ে যারা দলের জন্য ত্যাগ করেছেন তাদের মূল্যায়ন করতে হবে। বসন্তের কোকিলদের যেনো দলে স্থান দেওয়া না হয়। আওয়ামী লীগই একমাত্র এদেশে ক্ষমতা হস্তান্তর করেছে শান্তিপূর্ণভাবে, যা অন্যকোনো দল করেনি।

এরআগে সকাল ১১টায় সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার  মোশারফ হোসেন। এ ছাড়া সম্মেলনে বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, ধর্মবিষয়ক সম্পাদক সিরাজুল মোস্তফা, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল প্রমুখ।

সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরী। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান। বিকেলে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে ফরিদুল ইসলাম চৌধুরীকে সভাপতি ও মুজিবুর রহমানকে সাধারণ সম্পাদক করে কক্সবাজার জেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করেন মাহবুব উল আলম হানিফ। এ ছাড়া মোস্তাক আহমদ চৌধুরীকে জাতীয় পরিষদ সদস্য করা হয়।  

 

 

কিউএনবি/আয়শা/১৩ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit