বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা ঢাকায় আজ বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা সমর্থন না দিলে তহবিল বন্ধের হুমকি, ইনফান্তিনোর বিরুদ্ধে জর্ডানের অভিযোগ ১৮ বছর ফ্যাসিস্ট সরকার মেগা দুর্নীতিতে ব্যস্ত ছিল: গণপূর্ত প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের কৌশলগত পেট্রোলিয়াম মজুদ ৪৩ বছরের মধ্যে সর্বনিম্ন ৫ আগস্ট গণতন্ত্রকামী মানুষের বিজয়ের দিন: প্রধানমন্ত্রী আজ রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন পাঁচ বছরের চুক্তিতে বার্সেলোনায় বেলজিয়ান তরুণ উইঙ্গার হুতি অবরোধের মধ্যে বাব আল-মান্দেব পাড়ি দিল পাকিস্তানি পতাকাবাহী ট্যাংকার হরমুজ নিয়ে ইরান-ওমান আলোচনা এগোচ্ছে, তবে এখনো চূড়ান্ত সমঝোতা হয়নি

ইন্দোনেশিয়ায় বিবাহবহির্ভূত যৌন নিষেধাজ্ঞা, পর্যটকেরা থাকবেন আওতামুক্ত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২
  • ১০০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : বিবাহবহির্ভূত যৌন সম্পর্ক স্থাপন করলে সর্বোচ্চ এক বছরের কারাদণ্ডের বিধান রেখে সম্প্রতি ফৌজদারি আইন পাস করেছে ইন্দোনেশিয়া। তবে দেশটির পর্যটকদের ক্ষেত্রে এই আইন প্রযোজ্য হবে না। সরকারি কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন।

গত ৬ ডিসেম্বর ইন্দোনেশিয়ার পার্লামেন্ট বিবাহবহির্ভূত যৌন সম্পর্ক স্থাপন করলে সর্বোচ্চ এক বছরের কারাদণ্ডের বিধান রেখে আইন পাস করে। শুরুতে জানানো হয়েছিল, ইন্দোনেশিয়ার নাগরিক ছাড়াও দেশটিতে ভ্রমণ করতে যাওয়া অবিবাহিত বিদেশি পর্যটকেরাও আইনের আওতায় পড়বেন। তবে দেশটির কর্মকর্তারা এখন বলছেন, নতুন আইনের আওতায় যৌন নিষেধাজ্ঞায় পড়বেন না পর্যটকেরা।

ইন্দোনেশিয়ার বালি দ্বীপ আন্তর্জাতিক ভ্রমণকারীদের পছন্দের স্থান। নতুন এ ফৌজদারি আইনের কারণে দেশটির বৈশ্বিক জনপ্রিয়তা ক্ষতিগ্রস্ত হবে এবং পর্যটন রাজস্ব বিপুলভাবে কমে যাবে বলে ধারণা করা হচ্ছে।

বালির গভর্নর ওয়াইয়ান কোস্তার বলেছেন, কর্তৃপক্ষ পর্যটকদের বৈবাহিক অবস্থান পরীক্ষা করবে না। তবে ইন্দোনেশিয়ায় নতুন এ আইন এখনই কার্যকর হচ্ছে না। আইনের বিধিবিধান তৈরি করতে আরও তিন বছর লেগে যেতে পারে। সূত্র: বিবিসি

কিউএনবি/অনিমা/১৩ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit